কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ২৮৮ আটক
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে।
ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জের কটিয়াদীর ধুলদিয়া এলাকায় অভিযান চালিয়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ এবং জসিম উদ্দিন নামে একজনকে আটক করেছে।
আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের খোঁজে আন্দরকিল্লার বাসায় অভিযান চালিয়েছে কোতোয়ালি থানার পুলিশ।
ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ এবং বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করেছে।
কুমিল্লায় মাদক, ছিনতাই ও নাশকতা রোধে ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১০৭ সদস্যসহ মোট ৫৪৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।
রাজধানীর খিলগাঁও, ধানমন্ডি ও রূপনগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে গত তিন দিনে ৬১৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্য রয়েছেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোরখার ভেতরে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও মামলা রয়েছে।
কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ১১ দিনে ২ হাজার ৭৬৫ জন আটক হয়েছেন, যাদের অর্ধেকই মুচলেকায় ছাড়া পেয়েছেন।
গাজীপুর, ফরিদপুর, বগুড়া ও মানিকগঞ্জে বাস, কাভার্ডভ্যান ও ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় ফরিদপুরে এক চালকের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া শহরের থানাপাড়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে শনাক্ত করেছে পুলিশ, তবে তার বাড়িতে তালা ঝুলছে। কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪ জন আটক।
সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরকদ্রব্য আইনসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মীকে কুমিল্লায় বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
কুষ্টিয়ায় বাসার সামনে কলবেল বাজানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর। সিসিটিভি ফুটেজে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জনসহ মোট ৭৪ জন গ্রেপ্তার এবং ১৯ কিশোর গ্যাং সদস্য আটক হয়েছে।
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতি ও মাদকসহ মোট ১৯টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফিরোজ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার ১৮টি থানায় একযোগে পরিচালিত পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কারবারি, কিশোর গ্যাং ও উসকানিদাতাসহ ৩৮৫ জনকে আটক করা হয়েছে।
লোহাগাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বরূপ কান্তি দাশকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। পুলিশের অভিযানে শিক্ষক উদ্ধার এবং ২ জন গ্রেপ্তার।
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি ও চুরির আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে ২৩৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১০৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ১২৯ জন মুচলেকায় মুক্তি পেয়েছেন।
কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ৬ ঘণ্টার অভিযানে ৩৫১ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২১৯ জন মুচলেকায় মুক্তি পেয়েছেন।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪০ হাজার টাকায় বিক্রি করা ১৪ মাস বয়সী এক শিশুকন্যাকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
নরসিংদীর রায়পুরায় এনা পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড কার্তুজ গুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।