মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি–২
ব্যস্ত কুয়ালালামপুর থেকে সেলাঙ্গরের বাতু কেভে পৌঁছে দেখা মিলেছিল সোনালি মুরুগান মূর্তির। এখানকার তামিলপ্রবাসীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। ২৭২ ধাপের এই গুহায় পৌঁছাতে ক্লান্তি আসে। বাতু কেভের ইতিহাস তামিল অভিবাসন ও ধর্মীয় ঐতিহ্যকে ধরে রেখেছে।