নাশকতা ও লুণ্ঠন মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলায় পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানতাশা আরফিন মেঘলাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলায় পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানতাশা আরফিন মেঘলাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে এবং আগামী কয়েক মাসের মধ্যে অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার সরকারের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও হুমকির অভিযোগ তুলেছেন এক নারী শিক্ষার্থী।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নুসরাত জাহান শ্বশুরবাড়ির বঞ্চনা ও নির্যাতন উপেক্ষা করে আজ একজন সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত আড়শী ট্রেইলার্স ও সমবায় সমিতির মাধ্যমে অনেক অসহায় নারী স্বাবলম্বী হচ্ছেন।
দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি বনভূমি দখল করে বসতবাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে প্রায় ৩০ শতক জমি দখলমুক্ত করা হয়েছে।
দিনাজপুরে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোর ও সকালবেলায় হালকা ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশার আভাসে বদলে যাচ্ছে আবহাওয়ার পরিবেশ। বিশেষ করে সকাল ও রাতে শীতের আমেজ কিছুটা বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬ট
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজারে বিড়াল হত্যার দায়ে দোকানি সারোয়ার হোসেনকে ছয় মাস কুকুর-বিড়াল খাওয়ানোর নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ার অভিযোগে ফাঁদ পেতে গলায় দড়ি পেঁচিয়ে একটি মা বিড়ালকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত দোকানিকে আগামী ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করার ব্যতিক্রমী সাজা দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে
অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় শিক্ষার্থী ও প্রবাসীরা সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে উদযাপিত হচ্ছে ছট পূজা। দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে সম্প্রীতি ও ভক্তির পরিবেশ তৈরি হয়েছে নদীর দুই পাড়ে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নিজ বাড়ির দরজার সামনে থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
দিনাজপুরের হিলি রেলস্টেশনে আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এই ঘটনা ঘটে।
দিনাজপুরের বিরল উপজেলায় মাদ্রাসাতুস সুন্নাহ মাদ্রাসার শৌচাগার থেকে আট বছর বয়সী শিক্ষার্থী সাফায়েত হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছর বয়সী শিক্ষার্থী সাফায়েত হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক আটক।
দিনাজপুরের সাইদুর রহমান রিকশাচালক ও হোটেল শ্রমিক থেকে হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। তাঁর 'জামাই টি স্টোর' এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তার গল্প এখন সবার মুখে মুখে।
কর অঞ্চল দিনাজপুরে ৬টি পদে ২৭ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৫ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত টেলিটকের মাধ্যমে আবেদন করা যাবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
দিনাজপুর জেলা সদরে প্রতি শুক্রবার রান্না করা গরুর মাংস ও পোলাওের অস্থায়ী দোকানে ভিড় করছেন প্রচুর ক্রেতা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দিনাজপুরের হাকিমপুরে মাছ চুরির অভিযোগে ১৩ বছরের এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিপ্লব হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা শিক্ষিকা রুনা লায়লার মৃত্যু হয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উজ্জ্বল মিয়া (৪১) নামের যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।