সুনামগঞ্জের চেলা নদী থেকে ৫ কোটি টাকার বালু লুটের মামলা
সুনামগঞ্জের সোনালী চেলা নদী থেকে ১০ দিনে ৫ কোটি টাকার বালু অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
সুনামগঞ্জের সোনালী চেলা নদী থেকে ১০ দিনে ৫ কোটি টাকার বালু অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে কালো ধোঁয়া নির্গমনের দায়ে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে বেশ কিছু যাত্রীবাহী বাসকে।
যারা এরই মধ্যে নকশা ছাড়া ভবন করছেন বা নকশার ব্যত্যয় ঘটিয়েছেন, তাঁদের জন্য বিধিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং ইসিএ বিধিমালা লঙ্ঘনের দায়ে সুন্দরবন সংলগ্ন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ২৪টি রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশগত ছাড়পত্র না থাকায় এবং ইসিএ বিধিমালা লঙ্ঘনের দায়ে সুন্দরবন সংলগ্ন দাকোপের ১৮টি রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আজ সকাল আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৮৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ‘জলবিলাস’ নামে একটি রেস্তোরাঁ ও নির্মাণাধীন আরেকটি হোটেলের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে মুফতি সৈয়দ মাহাদী হাসান বুলবুলের অবৈধ সিসা ও টায়ার পোড়ানোর কারখানা। ১০ বারের বেশি অভিযান, চুল্লি ভাঙা, বিদ্যুৎ কেটে দেওয়া ও মামলা সত্ত্বেও রাতের আঁধারে কারখানাটি চালু থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা।
বরিশালে অনিয়ন্ত্রিত শিল্পায়নে চরম পরিবেশদূষণ ও স্বাস্থ্যঝুঁকি। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ও বিশেষজ্ঞদের মতে, নজরদারি ও আইন প্রয়োগে দুর্বলতা।
নাটোর থেকে রাজশাহী পর্যন্ত বারনই নদে মাছের মড়ক ও দূষণ নিয়ে উদ্বেগ। বৈজ্ঞানিক তদন্ত ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি।
পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে আবারও রিসোর্ট নির্মাণের খবর প্রকৃতি ও পর্যটন বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ১,৮৫৫ পদে নিয়োগের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে, যেখানে বিভিন্ন গ্রেডের পদ অন্তর্ভুক্ত।
ঝালকাঠির রাজাপুরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা এবং ৩৫ কেজি পলিথিন জব্দ করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।
চট্টগ্রামের বরইতলী এলাকায় সরকারি খাসজমি দখল ও নির্বিচারে পাহাড় কাটার চক্র সক্রিয় হয়ে উঠেছে, যা পরিবেশগত বিপর্যয় ও ভূমিধসের ঝুঁকি বাড়াচ্ছে।
প্রশাসনের নির্দেশনা অমান্য করে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করায় সেভেন স্টার, বঙ্গতরী ও প্রভাত করের বোটসহ তিনটি হাউসবোটকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর কঠোর নির্দেশনা জারি করেছে। এলাকাভেদে শব্দমাত্রা নির্ধারণ এবং হর্ন ও সাউন্ড সিস্টেমের ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ অধিদপ্তর। এতে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী উল্লেখিত বিভিন্ন নিষেধাজ্ঞা ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের...
কুষ্টিয়া সরকারি শিশু পরিবার থেকে বয়সসীমা পেরোনোয় ছাড়পত্র পেয়েছেন পাঁচ শিক্ষার্থী। আশ্রয় হারিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া ও ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বেগে।
হাইকোর্টের নির্দেশে শীতলক্ষ্যা নদীর তীরে ইটিপি ছাড়া চলমান ২০ শিল্পকারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিআইডব্লিউটিএ বিচ্ছিন্ন করেছে। বিআইডব্লিউটিএ আদালতে প্রতিবেদন দাখিল করে। এইচআরপিবি-র আবেদনে নদীদূষণ রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সংরক্ষিত বনে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়ের নির্মাণকাজ বন্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে দেশের পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
ইতিমধ্যে খালের প্রায় এক হাজার ফুট লম্বালম্বি অংশে লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে খালের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনার একটি প্রাথমিক তালিকাও তৈরি করা হচ্ছে।
চট্টগ্রাম নগরে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম নগর কার্যালয়। সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ার পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।