আওয়ামী লীগের ওয়ান-ইলেভেনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: হেফাজতে ইসলাম
আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। বিবৃতিতে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। বিবৃতিতে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং জাতীয় সংসদে আইন পাসের দাবি জানিয়েছেন খতমে নবুওয়াত জাতীয় সেমিনারের আলেমগণ।
ফার্মগেটে আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) কওমি মাদ্রাসাকে মুসলমানদের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে সেগুলোর প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন।
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়ির এক দ্বীনি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না।
নারায়ণগঞ্জে সাদপন্থিদের মারকায নির্মাণ ও কার্যক্রম বন্ধের দাবিতে ওলামায়ে কেরাম ও তাবলীগ জামাতের অনুসারীদের প্রতিবাদ সমাবেশ।
বাংলাদেশের ইসলামি রাজনীতির মানচিত্রে জামায়াতে ইসলামীর সঙ্গে কওমিপন্থীদের দীর্ঘদিনের জটিল সম্পর্ক, আকিদাগত বিরোধ এবং রাজনৈতিক সমীকরণের একটি বিস্তারিত বিশ্লেষণ।
শিক্ষামন্ত্রীর ট্রান্সজেন্ডার বিষয়ক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজতে ইসলামের নেতৃত্বে গঠিত ‘সমমনা ইসলামি দলে’ নিবন্ধনের অভাবের কারণে জায়গা পায়নি বাংলাদেশ খেলাফত আন্দোলনের একটি অংশ, যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম মনে করেন, সরকারদলীয় চক্রান্ত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপস্থিতির কারণে হেফাজতের নেতৃত্বাধীন সমমনা ইসলামি জোট টিকবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক স্খলনের দায়ে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেড পয়েন্টে অনুষ্ঠিত এক পরামর্শ সভা শেষে সংবাদ সম্মেলনে সাদপন্থীদের ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন ওলামা-মাশায়েখদের একটি পক্ষ।
সাদপন্থিদের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার পূর্ব সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছেন আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও দেশের শীর্ষ আলেম সমাজ।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিপীড়ন ও অনৈতিক আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের ক্ষেত্রে সাদপন্থিদের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষ আলেম ও ওলামাবৃন্দ।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় মিয়ানমারে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল।
হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ধারার সাতটি রাজনৈতিক দলের ঐক্য চূড়ান্ত করতে আজ খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যে ইসলামের তাওহিদি বিশ্বাসের পরিপন্থী বিষয় থাকার দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা নূরুল হকের মৃত্যুতে সংগঠনটির আমির ও মহাসচিব গভীর শোক প্রকাশ করেছেন।
রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ ও ক্ষতিপূরণ দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় হতাহত বাংলাদেশিসহ অন্যদের ক্ষতিপূরণ ও বিনা মূল্যে চিকিৎসার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।
ফেনীতে অনুষ্ঠিত শানে রেসালত সম্মেলনে রাসুল (সা.)-এর মর্যাদা রক্ষা এবং হিজাব নিয়ে কটূক্তি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব।