দোয়া মাহফিলের ছবি প্রকাশে জগলু চৌধুরীকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা
নিষিদ্ধ ঘোষিত সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী দোয়া মাহফিলের ছবি প্রকাশ করায় তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
নিষিদ্ধ ঘোষিত সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী দোয়া মাহফিলের ছবি প্রকাশ করায় তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি এস এম আতাউল হক দোলনসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত।
গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন দুলালকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধায় সন্ত্রাসবিরোধী মামলার আসামি হয়ে সিঙ্গিমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোর্শেদ আলমকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাদারীপুরের ডাসার ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ভাসাই শিকদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জসিম মৃধা নামে এক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার সিলেটের গোয়াইনঘাটে গোপন সভা করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগে পুলিশ মামলা করেছে।
জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদলের এক নেতাকে আসামি করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।
সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, আওয়ামী লীগের দলীয় কর্মসূচি নিষিদ্ধ থাকলেও ব্যক্তিগত সমাবেশ করা যাবে, তবে দলীয় ব্যানারে কোনো কর্মসূচি হলে ব্যবস্থা নেওয়া হবে।
সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরকদ্রব্য আইনসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মীকে কুমিল্লায় বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনে যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালালকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ থেকে আটক হয়েছেন স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিমাংশু পাল।
দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রদল কর্মী তুরাগ মৃধাকে ছাত্রলীগের কর্মী হিসেবে আসামি করায় বিএনপি ও ছাত্রদল নেতাদের তীব্র ক্ষোভ।
জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের ১৩ নম্বর মামলায় উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক পুতুল রাণীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে জামিন নামঞ্জুর হওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পুলিশ সদস্য আহত হন।
গৌরনদীতে লক্ষ্মীপূজার দাওয়াতে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতাকে পুলিশ গ্রেপ্তার করে মামলা করেছে।
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ হাজতে থাকা ছাত্রলীগ নেতার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে গাফিলতির অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী মামলায় ধামরাই পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী জিয়াউল ইসলামসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের তৎকালীন অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। গ্রেপ্তার করা হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ ও লেফটেন্যান্ট গুলশান আরাকে।