যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালালকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

গত শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শাহাজালাল ওই গ্রামেরই মৃত রকিবুদ্দিন বিশ্বাসের ছেলে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “সন্ত্রাসবিরোধী আইনে শাহাজালালকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও জানান, শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।