সাইবার অপরাধ দমনে বিচারিক তদারকি ও সুনির্দিষ্ট সীমারেখা চাই
সাইবার অপরাধ দমনে শক্তিশালী আইনের প্রয়োজন থাকলেও অস্পষ্ট বিধান যেন রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার না হয় বলে মত দিয়েছেন এবি পার্টির নেতারা।
সাইবার অপরাধ দমনে শক্তিশালী আইনের প্রয়োজন থাকলেও অস্পষ্ট বিধান যেন রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার না হয় বলে মত দিয়েছেন এবি পার্টির নেতারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে পাঁচ দফা দাবি পেশ করেছে সম্পাদক পরিষদ।
শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হকের অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার ফ্যাসিস্ট হাসিনার পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
‘সংশোধনীগুলো যদি আইনে পরিণত হয়, তবে এ আইন ডিএসএর মতোই ভয়াবহ রূপ নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
মানুষ স্বাধীনভাবে জন্মেছে। আল্লাহ তাকে ভালো ও মন্দের পথ চেনাতে সক্ষম করেছেন। তাই ইসলামে মানুষের ওপর কোনো জোরজবরদস্তি নেই। এটিই ইসলামের মূল বাণী।
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়ে বিরোধী দলের আশঙ্কা ও সরকারের ব্যাখ্যা।
টিআইবি বলেছে, সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬–এর খসড়ায় এমন কিছু বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জনগণের মৌলিক মানবাধিকার, বাক্স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ব্যাপক ঝুঁকি সৃষ্টি করবে।
এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, আগস্টে রাজনৈতিক সহিংসতার ঘটনা জুলাইয়ের তুলনায় বেড়েছে। জুলাইয়ে ৪৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৬ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছিলেন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গ্যাস-বিদ্যুতের দাবিতে গণতান্ত্রিক প্রতিবাদকে 'হঠকারিতা' বলার সমালোচনা করেছেন এবং দেশে মতপ্রকাশের সুযোগ সংকুচিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
জুলাই গণ–অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যম খাতের আধুনিকায়নে প্রযুক্তি ও দক্ষতার সমন্বিত প্রয়োগের ওপর জোর দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় উদ্বেগ জানিয়ে পাঁচটি দাবির কথা জানিয়েছে।
মাহদী আমিন বলেন, আন্দোলনে নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে তাঁরা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই আদর্শ ও মূল্যবোধ ধারণ করা সম্ভব।
জুলাই বিপ্লবে অংশ নেওয়ার পর যারা অপরাধ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা উচিত। একই সঙ্গে ভিত্তিহীন অভিযোগ বন্ধ করা জরুরি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার প্রতিশোধের সংস্কৃতি থেকে বের হয়ে ন্যায়বিচারের নতুন সংস্কৃতি গড়ে তুলতে চায়।
জুলাই গণ-অভ্যুত্থানের আলোচিত মুখ মো. নাসির খানকে সচিবালয়ে ডেকে তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা স্ট্রিমে প্রকাশিত দুটি সংবাদকে কেন্দ্র করে সংবাদমাধ্যমটির সম্পাদক ও সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ডিডব্লিউ গ্লোবাল মিডিয়া ফোরামে সংবাদপত্রের স্বাধীনতা, ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ, আস্থা পুনর্গঠন এবং এআই প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমা প্রদর্শন বন্ধ ও নেত্রকোনায় সাংস্কৃতিক আয়োজনে বাধার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন তাদের মে মাসের প্রতিবেদনে জানিয়েছে মব সহিংসতায় ৩২ জন নিহত হয়েছে।
গণমাধ্যম সংস্কারে সরকার সব পক্ষকে সঙ্গে নিয়ে এগোতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত ছিল বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে। সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয় এবং মুক্তকণ্ঠসহ সংবাদপত্রের কার্যালয়ে হামলা হয়। এসব ঘটনা বছরজুড়ে চলতে থাকে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে ইউনেসকো প্রতিনিধিদলের সাক্ষাতে শিক্ষা, সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি নিয়ে সহযোগিতা আলোচনা হয়। ভুল তথ্য প্রতিরোধে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন ডেপুটি স্পিকার। ইউনেসকো গণমাধ্যম উন্নয়ন ও তথ্য যাচাইয়ে সহযোগিতা দেবে।
জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক হত্যা মামলায় দিনের পর দিন জামিন না দেওয়ার সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন।