ভোলায় অবৈধ বালু উত্তোলনে ৭ জনের কারাদণ্ড
ভোলার পশ্চিম ইলিশায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মালিকদের দুই লাখ টাকা জরিমানা করেছে।
ভোলার পশ্চিম ইলিশায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মালিকদের দুই লাখ টাকা জরিমানা করেছে।
নোয়াখালীর সুবর্ণচরে বৈধ লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া চালানো একটি অবৈধ ইটভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মানিকগঞ্জে অবৈধভাবে ১৩টি ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নয়জনকে কারাদণ্ড দিয়েছেন। তাদের মধ্যে একজনকে এক বছর এবং অপর আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রামেক হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে এসআরবি-র অভিযানে সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে।
মাদারীপুরের রাজৈরে কসাই বাবু শেখের বাড়ি থেকে ১ হাজার ২৫ কেজি পচা হাঁসের মাংস উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ দূষণের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশালে জ্বালানি তেলের পরিমানে কারচুপির দায়ে দুটি ফিলিং স্টেশনে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
হবিগঞ্জ শহরের প্রধান সড়কের ফুটপাত দখলকারী শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। মঙ্গলবার যৌথ অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জের শ্রীনগরে লাইসেন্সবিহীন ভেজাল ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মালিককে এক লাখ টাকা জরিমানা ও দুই লাখ টাকার ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
গুরুদাসপুরে সার পাচারের ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ। ডিলার অস্বীকার, অন্যদিকে চাঁদাবাজির অভিযোগে জড়িত ব্যক্তির বিপরীত দাবি। তদন্তের আশ্বাস কৃষি কর্মকর্তার।
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি, লেবেলহীন পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন অবস্থায় বাজারজাতকরণের অভিযোগে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঝালকাঠির রাজাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুটি বেকারির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নাটোরে মিষ্টির রসে কেমিক্যাল মিশিয়ে নকল মধু তৈরি ও বিক্রির অপরাধে আশরাফুল আলম নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস ও চামড়া উদ্ধার। এ ঘটনায় আটক ইব্রাহিমকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কেরানীগঞ্জে র্যাবের অভিযানে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি ও মোড়কজাত করার দায়ে জিয়াউর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ ও ধ্বংস করা হয়।
ফেনী পৌর মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ক্ষতিকর জেলি পুশ করা ১০৫ কেজি চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে তিনটি মৎস্য আড়তকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কেরানীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে মেয়ের বাবা, বর ও ঘটককে কারাদণ্ড ও মেয়ের বোনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুরের বোয়ালমারী মুরগি বাজারে তাজা মুরগির বিনিময়ে মরা মুরগি বিক্রির চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বিক্রেতা বাপ্পী মোল্লাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে পাঁচটি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নীলফামারীর কিশোরগঞ্জে মাদক সেবনে আসবাব ভাঙচুরের অভিযোগে বাবা ছেলেকে পুলিশে দিলে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা করেছেন।
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারি ও চার আসামি গ্রেপ্তার। এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুটি ইউনিয়নে ইউএনওর হস্তক্ষেপে একই দিনে দুই বাল্যবিবাহের আয়োজন বন্ধ হয়।
সারের সংকটের মধ্যে কুড়িগ্রাম ও বগুড়ায় অভিযান চালিয়ে মজুতকৃত বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে প্রশাসন। কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও কারাদণ্ডের আদেশ দিয়েছে।