নাশকতায় উসকানির অভিযোগে মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা বদলি
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
যোগদানের পাঁচ মাসের মাথায় বদলি হলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তাকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে পদায়ন করা হয়েছে।
পিরোজপুরের জিয়ানগরে সরকারি পুকুর থেকে মাছ চুরির ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমানকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বদলি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এনসিটিবির সদস্যসহ চার কর্মকর্তাকে ওএসডি করে বিভিন্ন কলেজে বদলি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এনসিটিবির আরও চার কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করেছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মো. আবদুস সালামকে পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে আইন ও বিচার বিভাগ একযোগে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে।
ফেসবুকে ইউএনও-কে দায়ী করে পোস্ট দেওয়া জামালগঞ্জের এসিল্যান্ড মো. আরিফুর রহমান শান্তকে বদলি করে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ১৩টি জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বিটিআরসি চার কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, যা কর্মকর্তাদের মতে রিট করার প্রতিক্রিয়া।
কিশোর গ্যাং নেতা ওয়াকিলকে ধরতে যাওয়া চট্টগ্রামের খুলশী থানার সাবেক ওসি আব্দুর রহিমকে খুলনায় বদলি করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের তীব্র সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যেই খুলশী থানার ওসি শেখ আবদুর রহিমকে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন দায়িত্ব পেয়েছেন সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা।
পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক কামারুম মুনিরা পুলিশের নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন এবং এএইচ এম শাহাদাত হোসেন আইসিটি শাখায় বদলি হয়েছেন।
দুর্নীতির সাথে জড়িত সাব-রেজিস্ট্রারদের ঢাকায় রাখা হবে না এবং লটারির মাধ্যমে স্বচ্ছ পদায়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
স্বচ্ছতা নিশ্চিত করতে সাবরেজিস্ট্রারদের বদলি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি চালু করছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
বাংলাদেশ পুলিশের ৩ জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপারসহ মোট ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
জনস্বার্থে ডিএমপির ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।
গত ছয় মাসে ৩ হাজার ৩২৩ জন চিকিৎসক বদলি হওয়ার তথ্য সামনে এসেছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় বদলির হার সবচেয়ে বেশি। ভুক্তভোগী চিকিৎসকরা রাজনৈতিক হয়রানির অভিযোগ করলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এটি চিকিৎসক সংকট নিরসনের জন্য নিয়মিত প্রশাসনিক কার্যক্রম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ৩ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে বাংলাদেশ পুলিশের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩ অক্টোবরের মধ্যে দায়িত্বভার গ্রহণ না করলে ৪ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত ঘোষণা করা হবে।
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে।
কুড়িগ্রামে সার বিতরণে বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির অভিযোগে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহে পদায়ন করা হয়েছে।