পুলিশ সদর দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। গত রোববার পুলিশ সদর দপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগ থেকে তাঁকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস (গণমাধ্যম ও জনসংযোগ) বিভাগে বদলি করা হয়। তিনি ২৮তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে, গতকাল সোমবার কামারুম মুনিরা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম ও জনসংযোগ শাখার দায়িত্ব বুঝে নিয়েছেন। অন্যদিকে, এই বিভাগের পূর্ববর্তী এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ সদর দপ্তরের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে বদলি করা হয়েছে।