বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মো. আবদুস সালামকে পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার (২৮ অক্টোবর) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। যদি তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে অবমুক্ত না হন, তবে ওই তারিখের অপরাহ্নে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

প্রাপ্ত তথ্যানুসারে, এই শিক্ষা ক্যাডার কর্মকর্তা চলতি মাসেই পিআরএলে (Post Retirement Age) যাবেন। তাঁর পিআরএলের সুবিধার্থে তাকে এই কলেজে বদলি করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, মো. আবদুস সালাম বরিশাল শিক্ষা বোর্ডে প্রেষণে সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।