সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত কর্মকর্তা দায়িত্ব পালন করবেন
নোয়াখালীর সেনবাগ থানার ওসি মো. আবদুর রহিম সরকারকে বদলি করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করবেন।
নোয়াখালীর সেনবাগ থানার ওসি মো. আবদুর রহিম সরকারকে বদলি করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করবেন।
নোয়াখালীর কবিরহাটে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির এমপি মোহাম্মদ ফখরুল ইসলামের পাশে উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম দুলালকে বসতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল নিয়ে মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে তাঁর নিজ এলাকায় এই মশালমিছিল করা হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নোবিপ্রবি-তে আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম ডে অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি প্রদর্শিত হওয়ায় দুই শিক্ষককে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল শোডাউন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরা পড়েছে। বন্যপ্রাণী আইনে নিষিদ্ধ এই মাছটি ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়।
নোয়াখালীর হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে ৫০ শিক্ষার্থী অসুস্থ হলে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
নোয়াখালীর মেঘনা মোহনার চরে পরিচালিত জরিপে ৫২ প্রজাতির জলচর পাখি শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ প্রজাতি বৈশ্বিকভাবে সংকটাপন্ন। গাঙ্গুইরার চরে ৩২ হাজারের বেশি পাখির উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে ধরা পড়ে প্রায় সাত মণ ওজনের শাপলা পাতা মাছ। নিষিদ্ধ এই মাছটি ৮৬ হাজার টাকায় বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ী।
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার বিকেলে চৌমুহনী-মাইজদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে এক যুবদল নেতার নামে ‘চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দেব’—এমন বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূর চোখে গুরুতর আঘাত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর দুই সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। আহত নারীকে উন্নত...
নোয়াখালীর বেগমগঞ্জে জমি বিরোধের জেরে বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় সশস্ত্র হামলা চালানো হয়, যাতে চারজন আহত হন এবং পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের জেলা সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মিছিলে অর্থায়নের অভিযোগ রয়েছে।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় আদালতের নির্দেশে মায়ের জিম্মায় পাওয়ার পরপরই ১২ বছর বয়সী কিশোরী জান্নাতুল মাওয়া মুক্তাকে অপহরণ করে নেওয়ার অভিযোগ উঠেছে।
নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হয়ে মো. এরশাদ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
সংবাদ প্রকাশের জেরে নোয়াখালীর কবিরহাটে এক সাংবাদিককে প্রকাশ্যে ‘হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া’সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমের...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাঠমিস্ত্রি কামাল হোসেন ১৬ দিন ধরে নিখোঁজ। নিখোঁজের পরদিন ঢাকার শাহবাগ থানা এলাকায় তার ফোন পাওয়া গেছে।
নোয়াখালীর সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে ‘বাঁধন’ পরিবহনের একটি বাস সড়কের পাশে উল্টে পড়েছে। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা জানান, হেলপার বাস চালাচ্ছিলেন এবং অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজনকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ বিষয়টিকে গণহিস্টিরিয়া হিসেবে দেখছেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র (বোল্ট কাটার) ও কয়েকটি গামছা উদ্ধার করার পাশাপাশি তাদের ব্যবহৃত একটি প্রোবক্স গাড়ি জব্দ করা হয়।
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চবিদ্যালয়ে ফের শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে; একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেলকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমিরকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
নোয়াখালীর মাইজদীর হোয়াইট হল এলাকায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের পর তিনজনকে আটক করেছে পুলিশ।