ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচনের ফল মানবেন
নাসিরুদ্দিন হোজ্জার একটি পুরোনো গল্প মনে পড়ে গেল। একদিন গাছের ডালে বসে দা দিয়ে সেই ডালই কাটছিলেন হোজ্জা। তা দেখে এক পথচারী চেঁচিয়ে বলল, ‘আরে, করছ কী? তুমি তো পড়ে যাবে!’ খানিক পর হোজ্জা সত্যিই ডাল ভেঙে মাটিতে পড়ে গেলেন। তখন পথচারীর উদ্দেশে তিনি বললেন, ‘ভাই, তুমি তো দেখছি ভবিষ্যৎ জানো। বলো তো, আমি কবে মারা যাব?’