চকরিয়ায় দেশীয় বন্দুক ও গুলিসহ আটক
কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি পাঁচটি বন্দুক ও ১৭ টি গুলিসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি পাঁচটি বন্দুক ও ১৭ টি গুলিসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
আশুলিয়ার দুর্গাপুরে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করেও পুলিশের তরফ থেকে কোনো তাৎক্ষণিক সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী হাফেজ ক্বারী...
কুমিল্লার আদর্শ সদরে ডাকাতি করতে না পেরে গৃহবধূকে গুলি করার ঘটনায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নদীর সীমানার ভেতরে থাকা দখলদারদের উচ্ছেদ করতে শিগগিরই অভিযান শুরু করবে চাঁদপুর জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ বন্দরের ঢাকেশ্বরী বাজারে একটি সোনার দোকানে দিনের বেলা প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে দোকান ও ক্রেতার কাছ থেকে সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার এবং ২০০ থেকে ৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা। দেশীয় অস্ত্রে সজ্জিত ১০-১২ সদস্যের দল মালিক ও ক্রেতাকে মারধর করে স্বর্ণালংকার ও রুপা লুট করে।
নোয়াখালী সদর উপজেলায় দরজা ভেঙে বসতঘরে ঢুকে ডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের খোলিশা টোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নওগাঁয় রানীনগর-আত্রাই-নাটোর সড়কে ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই করা মোবাইল ও অস্ত্র উদ্ধার করা হয়।
ভোলার তজুমদ্দিনের চর মোজাম্মেলে ডাকাতির প্রস্তুতি অবস্থায় দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ শাহাজাহান বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসী পরিবারের ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনায় পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের ফটিকছড়িতে মুখোশধারী ডাকাত দল বাড়িতে ঢুড়ে ১১ ভরি সোনা, মুঠোফোন ও আড়াই লাখ টাকা লুট করে নেয়। ওমানপ্রবাসী খোরশেদুল আলমের বাড়িতে এই ঘটনা ঘটে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে প্রবাসী খোরশেদুল আলমের বাড়িতে ডাকাতি হয়েছে। এতে ১১ ভরি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির পর ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগ। একজন আসামি আটক, অন্যরা পলাতক।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র (বোল্ট কাটার) ও কয়েকটি গামছা উদ্ধার করার পাশাপাশি তাদের ব্যবহৃত একটি প্রোবক্স গাড়ি জব্দ করা হয়।
কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর বাজারে নৈশপ্রহরী ও ব্যবসায়ীদের হাত-পা বেঁধে তিনটি স্বর্ণের দোকানসহ পাঁচটি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় রাজবাড়ীর পাংশা উপজেলার ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের চন্দনাইশে একটি বৌদ্ধবিহারে ডাকাতির অভিযোগ উঠেছে। ভিক্ষুকে জিম্মি করে দুর্বৃত্তরা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। তবে পুলিশ ঘটনাটিকে ডাকাতি বলছে না।
বাসে ডাকাতির ঘটনার মূল হোতা বিহারি বাদল র্যাবের হাতে গ্রেপ্তার।
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল দেশীয় অস্ত্রসহ ডেভিড ইমনের সহযোগী মোহাম্মদ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর বিজয়া রামবিহারে ভোররাত চারটার দিকে মুখোশধারী অস্ত্রধারীরা এক ভিক্ষুকে জিম্মি করে প্রায় ৩০ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে।
ম্যানচেস্টার সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার প্যারিসের বাড়িতে ডাকাতির মামলায় আদালত দুজন আসামিকে কারাদণ্ড দিয়েছেন। অন্য একজন খালাস পেয়েছেন।
২০২৩ সালে প্যারিসে তাঁর বাড়িতে ভয়াবহ ডাকাতির শিকার হন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা ও তাঁর সঙ্গী আলেসিয়া এলেফান্তে। তিন বছর পর আদালতে সাক্ষ্য দিতে গিয়ে সেই রাতের আতঙ্কের গল্প তুলে ধরেন তাঁরা।
সুন্দরবনে ডাকাতি ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করা ‘নানা ভাই’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ সদস্য অস্ত্র-গুলিসহ আত্মসমর্পণ করেছেন। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁরা অস্ত্র জমা দেন।
ঢাকার ধামরাইয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার্জিং পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্রের মুখে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে চারটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি নিয়ে গেছে ডাকাতদল।
বরিশালের বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান শরীফের বাড়িতে ডাকাতি চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ উঠেছে।