ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের নয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আরও একজন পালিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার জাতীয় স্মৃতিসৌধ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।”

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।