নড়াইল আদালতে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
নড়াইল আদালত চত্বরে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে অভিযানে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়।
নড়াইল আদালত চত্বরে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে অভিযানে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়।
এসআরবি-১০ এর অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ১০২ কেজি গাঁজাসহ মো. সালাউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭৫ হাজার টাকা।
কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ১২ টন ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবোঝাই একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা ১০ জনকে আটক করা হয়। কোস্টগার্ড বলছে, এসব পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল।
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে অভিযানে আটক ২৩ জনের মধ্যে ১২ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিটিটিসি দাবি, তারা উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।
মাগুরার শ্রীপুরে জুয়ার আসরে পুলিশের অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। এ সময় দোকানমালিক ও জুয়ার মূলহোতা পালিয়ে যান।
শনিবার দুপুরে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর কোটবাড়ী এলাকা থেকে একজনকে আটক করা হয়।
মেহেরপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগাল ও কটূক্তি করার অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। একই সময়ে সিলেটেও এমন অভিযোগে আরেক তরুণকে আটক করা হয়েছে।
মেহেরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে সঞ্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহে ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সীতাকুণ্ডের ফৌজদারহাট লিংক রোড এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
ফার্মগেট সংলগ্ন তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল করায় চারজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতাও রয়েছেন।
কুমিল্লার চান্দিনায় মহাসড়কে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের সময় পুলিশের সাথে সংঘর্ষে তিন নেতাকর্মী আটক।
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি জামিনে মুক্তি পাওয়ার পরপরই কারাগার গেট থেকেই আবারও আটক হয়েছেন।
সাজেক যাওয়ার পথে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিষিদ্ধ যুবলীগের মিছিলে ককটেল বিস্ফোরণের দাবি উঠলেও পুলিশের কাছে কোনো প্রমাণ না পেলেও তিনজনকে আটক করেছে পুলিশ।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাফর আলম বাবুলের গলাকাটা মরদেহ উদ্ধার; সন্দেহভাজন আটক
কুড়িগ্রামের চর হরিকেশ এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নিহত হয়েছেন। স্থানীয়রা অভিযুক্ত জলিলকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশে আবদুর রশীদ (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইলের সখীপুরে মা আকলিমা নিজের সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন।
বগুড়ার শজিমেক হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চার আনসার সদস্য আহত। এ ঘটনায় চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তিন কিশোর আটক হয়েছে এবং দুই গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
কেরানীগঞ্জে সেলুনে যুবক ফরহাদ হোসেনকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। নিহতের বিরুদ্ধে হত্যা ও দস্যুতার মামলা ছিল।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২০ হাজার পিস ইয়াবাসহ কামাল হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় অটোরিকশা জব্দ করা হলেও আরেক সঙ্গী লাফিয়ে পালিয়ে যায়।