মাদারীপুরে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ
মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীর তালিকায় মৃত ও প্রবাসীদের নাম থাকার অভিযোগ উঠেছে। এছাড়া একই পরিবারের একাধিক সদস্যের নামে কার্ড এবং প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করার ঘটনা সামনে আসছে।