বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৩
আঞ্চলিক ফোরামের দ্বন্দ্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কেন্দ্র করে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।
আঞ্চলিক ফোরামের দ্বন্দ্ব ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কেন্দ্র করে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাঙামাটির কাপ্তাই-রাঙামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় হাতির পাল অবস্থান নেওয়ায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বন বিভাগের প্রচেষ্টায় রাত আটটায় হাতিগুলো বনে ফিরে যায়।
ঢাকা সিএমএম আদালত রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন। আগামী মঙ্গলবার তাঁর উপস্থিতিতে পরবর্তী শুনানি হবে।
ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সাইবার সুরক্ষা আইনে করা মামলায় রাঙামাটি থেকে সাদাপোশাকে তুলে নেওয়া সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী ও আলী আকবরকে আজ ঢাকার আদালতে নেওয়া হলেও জামিন শুনানি হয়নি; পরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
সাবেক ছাত্রদল নেতা আলী আকবর সুমন ও ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটকের প্রতিবাদে রাঙামাটিতে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ।
দীর্ঘ ১০৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হতেই প্রথম দিনে ১৯৩ টন মাছ অবতরণ এবং ৪২ লাখ ৪০ হাজার টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।
‘গোলাপি’ নামটি হস্তীশাবকটির মা দেয়নি। দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্য প্রাণী গবেষক এম এ আজিজ।
বন উজাড়, আবাসস্থল ধ্বংস এবং মানুষের সাথে সংঘাতের কারণে রাঙামাটিতে বিলুপ্তির পথে বন্যহাতি; গত ১৫ বছরে মৃত্যু হয়েছে ১৩টি হাতির।
রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদাপোশাকের গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, একটি অভিযোগের ভিত্তিতে ডিএমপির গোয়েন্দা বিভাগ তাঁকে আটক করেছে।
রাঙামাটির লংগদু উপজেলায় অসুস্থ এক নারীকে অস্ত্রের মুখে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ইসমাইল ও নাছির নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি ফলাফলে তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান শীর্ষে থাকলেও সামগ্রিক পাসের হার এবং স্কুল পর্যায়ের অকৃতকার্য শিক্ষার্থীদের হার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
টানা সাড়ে তিন মাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে মাছ ধরা ফের শুরু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে জেলেরা জাল ফেলতে শুরু করেন। মঙ্গলবার সকাল থেকে মাছভর্তি নৌযান নিয়ে ফিরতে দেখা যাচ্ছে জেলেদের।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তুলছে সরকার, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রাঙামাটির দুর্গম এলাকায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রাঙামাটিতে ২০ আগস্ট থেকে নতুন করে নৌযান শুমারি শুরু হতে যাচ্ছে। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাত বছর ধরে বাজার ফান্ডের জমির বিপরীতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ সুবিধা বন্ধ থাকায় তিন পার্বত্য জেলার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।
রাঙামাটির বাঘাইছড়ির বটতলী এলাকায় কাচালং নদীর ওপর সেতুর জন্য ২৫ বছর ধরে অপেক্ষা করছেন স্থানীয়রা। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি সত্ত্বেও সেতু না হওয়ায় ১২ হাজার মানুষের যাতায়াতে চরম ঝুঁকি ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান; ফলে কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থল থেকে পাঁচ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।
বিদ্যুৎ সংকট ও সেবার অনিয়মের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন শতাধিক গ্রাহক। আবাসিক প্রকৌশলীর তিন দিনের মধ্যে সমাধানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়।
২০০৬ সালে রাঙামাটির আসামবস্তির সঙ্গে খাগড়াপাড়া ও কাপ্তাইয়ের যোগাযোগের জন্য নির্মিত হয় ২৯৪ মিটার দীর্ঘ ‘আসামবস্তি সেতু।’ নির্মাণের দুই দশক পার হওয়ার আগেই কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এখন ‘লাইফ সাপোর্টে।’ সেতুর ১৯ জোড়া পিলার ও বেজে বের হয়ে গেছে পাথর। পিলারের গায়ে সামান্য চাপ দিলেই খসে পড়ছে
রাঙামাটির বনরূপা এলাকায় অবস্থিত দক্ষিণ বন বিভাগের কার্যালয়ের আঙিনায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অসংখ্য বাদুড় নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে, যা পাহাড়ি বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে।
রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার মেয়াদ ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হ্রদ ব্যবস্থাপনা কমিটি।