৭ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু
চাঁদপুর–শরীয়তপুর নৌপথে বন্ধ থাকা ফেরি চলাচল সাত ঘণ্টা পর শুরু হয়েছে।ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় এক শিশুর মৃত্যুর ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে আজ শনিবার ভোর পাঁচটা থেকে এ পথে ফেরি চলাচল বন্ধ ছিল।