স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড
বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার ১৩ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মোট 36 টি সংবাদ · পৃষ্ঠা 1 / 2
বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার ১৩ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে নির্যাতন ও চিকিৎসায় অবহেলার কারণে গৃহবধূ বিবি মরিয়মের মৃত্যুর ঘটনায় স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশে মৃত্যুর ১৬২ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।
জামালপুরে ২০১০ সালে এক কিশোরীকে ধর্ষণের মামলায় দীর্ঘ ১৬ বছর পর মো. সোহেল নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার ঘটনায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে শিশুদের যৌন সুরক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে বিশেষ পর্যবেক্ষণ দিয়েছেন বিচারক।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মাকে ধর্ষণের পর হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
নেত্রকোনার মদনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার দায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
ফরিদপুরে ২০ বছর বয়সী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন আদালত।
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুসাইন মুহাম্মদ ফজলুল বারী এই দণ্ডাদেশ দেন।
পঞ্চগড়ে এক তরুণীকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মাহমুদুল হাসান সাকিল নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
রাজধানীর বারিধারায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিমকে গাড়িচাপায় মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরকে শারীরিক অসুস্থতা ও পড়াশোনার কথা বিবেচনা করে দুই হাজার টাকার মুচলেকায় জামিন দিয়েছেন আদালত।
গাজীপুরে কওমি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. ফারুক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে...
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী তমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার মামলায় ১১ বছর পর স্বামী জনি মিয়াকে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
সাতক্ষীরার কালীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী ও দুই বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে আব্দুর রউফ সরদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মেহেরপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
জামালপুরের দেওয়ানগঞ্জে মসজিদে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
২০১৯ সালের ২৫ জুলাই যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যা করায় মো. মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বারিধারায় প্রাইভেট কারের ধাক্কায় নির্মাণশ্রমিক মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কিশোর চালকের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছে আদালত।
নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের অভিযোগে করা মিথ্যা মামলায় এক ব্যক্তিকে কারাভোগ করানোর দায়ে বাদী নারীকে (৩৯) এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিলেটের গোয়াইনঘাটে এক কিশোরীকে ধর্ষণের মামলায় একমাত্র আসামি আবদুল্লাহ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ধর্ষণ মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জন্ম নেওয়া সন্তানের উত্তরাধিকার ও সরকারি ভরণপোষণের আদেশ দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার দায়ে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. গোলাম কবিরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজধানীর বারিধারায় প্রাইভেট কার চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কিশোরের জামিন নামঞ্জুর করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।