কুমিল্লায় জমি বিরোধে যুবদল কর্মী হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জমির বিরোধের জেরে যুবদল কর্মী আবু কাউছারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত তৌহিদুলের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়।
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জমির বিরোধের জেরে যুবদল কর্মী আবু কাউছারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত তৌহিদুলের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়।
বরগুনার পাথরঘাটায় ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় জমি দখলের মামলায় চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত এবং দুই আসামির গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ১৫ বছর আগের সোহেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজবাড়ীর পাংশায় সাংবাদিক ইজাজ সৌমিকের পৈতৃক জমিতে আওয়ামী লীগ নেতা সুজন মৃধাসহ কয়েকজনের বিরুদ্ধে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে।
ফরিদপুরের নিখুরদি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কবর দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কৃষক দল নেতা সুলায়মান হোসাইন এবং পাল্টা জমি দখলের অভিযোগ এনেছেন।
জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আতাউর রহমান নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ তিন নারীকে হেফাজতে নিয়েছে।
ফরিদপুরের নিখুঁরদী গ্রামের ৮২ বছর বয়সী বৃদ্ধ আলতাফ হোসেনের অভিযোগ, জমি লিখে না দিলে তাকে কবরে মাটি দিতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন কৃষকদল নেতা সুলতান সুলাইমান।
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক জায়দুল মিয়া হত্যা মামলায় পলাতক আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি বিরোধের জেরে আজমপুর টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক মোখলেসুর রহমানকে রড ও হাতুড়ি দিয়ে মারধর করা হয়েছে।
ফেনীর ছাগলনাইয়ায় পৈতৃক সম্পত্তি বিরোধের জেরে ভাই হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি।
নিউ গিনি প্রপার্টিজ হামলা মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি ও রাস্তা নিয়ে বিরোধের সূত্র ধরে এই ঘটনার তদন্ত চলছে।
দুই প্রতিবেশীর দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ। সেই বিরোধের জেরে বছরের পর বছর অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান চলছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৩ শিক্ষার্থীর। বিদ্যালয়ের দেয়ালঘেঁষা গোয়ালঘর থেকে আসা বর্জ্য...
নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সরকারি ভূমি কর্মকর্তার উপস্থিতিতে জমির মালিক ও তাঁর স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে।
শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে লাঠি হামলার ঘটনায় আনোয়ার ভুঁইয়া নিহত এবং লিটন আহত হয়েছেন।
কুমিল্লার মুরাদনগরে জমি বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাক আহমেদ আবুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূর চোখে গুরুতর আঘাত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর দুই সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। আহত নারীকে উন্নত...
নোয়াখালীর বেগমগঞ্জে জমি বিরোধের জেরে বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় সশস্ত্র হামলা চালানো হয়, যাতে চারজন আহত হন এবং পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে সংযোগ সড়ক নির্মাণ আটকে থাকায় দেড় বছরেও চালু হয়নি ৭ কোটি টাকার সেতুটি।
কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা বিরোধের জেরে মণ্ডল ও সরদার গ্রুপের মধ্যে সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যাতে ৬ জন আহত হয়েছেন।
নীলফামারীর ডোমার উপজেলায় জমি বিরোধের জেরে গলায় ধারালো অস্ত্রের আঘাত ও মুখে বিষ ঢেলে দেওয়া এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ফরিদপুরের সালথায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন এবং ৮টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ফরিদপুরের সালথায় জমি বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত এবং ১০টি বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
লক্ষ্মীপুরের ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জমি বিরোধের জেরে তারকাঁটার বেড়া দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।