৪৩ বছর পর বরিশালে জমি দখলদার উচ্ছেদ
বরিশালে ৪৩ বছর ধরে দখলকৃত সাড়ে ১৪ শতাংশ জমি উচ্ছেদ করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে প্রশাসন।
বরিশালে ৪৩ বছর ধরে দখলকৃত সাড়ে ১৪ শতাংশ জমি উচ্ছেদ করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে প্রশাসন।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম সড়ক ও ফুটপাত দখলকারী অবৈধ হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নির্ধারিত স্থান ছাড়া হকার বসলে তাদের মালামাল ক্রোক ও মামলা করা হবে।
মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার মুক্তকণ্ঠকে বলেন, ‘আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় যাঁদের সম্পৃক্ততা থাকবে না, তাঁদের ছেড়ে দেওয়া হবে।’
মিরপুর–১০–এ ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় ভেকু ঢোকানোর কারণে বৈদ্যুতিক লাইনে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে যায় বলে অভিযোগ করেছেন দোকানি মোহাম্মদ শরিফুল ইসলাম। তিনি এর ক্ষতিপূরণ দাবি করেন।
সাংবাদিকদের উদ্দেশে প্রশাসক শফিকুল ইসলাম বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত। যমুনা টেলিভিশনের গাড়ি ভাঙচুর।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় রেলওয়ে কলোনির বাসিন্দাদের বাধার মুখে উচ্ছেদ অভিযান চালাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় উচ্ছেদে যাওয়া রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বাগ্বিতণ্ডা হয়। পরে বাসিন্দাদের আরও এক মাস সময় দিয়ে অভিযান না চালিয়েই ফিরে যান রেলওয়ের কর্মকর্তারা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জমিতে অবৈধ বসতি উচ্ছেদ অভিযানে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে প্রশাসন। তিন শতাধিক পরিবারের বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় তারা রাস্তায় নামলে অভিযান স্থগিত করে ৩০ দিনের সময় দেওয়া হয়।
হবিগঞ্জ শহরের প্রধান সড়কের ফুটপাত দখলকারী শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। মঙ্গলবার যৌথ অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
রাজউকের উচ্ছেদ অভিযানে সাভারে অনুমোদনহীন 'ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি' আবাসন প্রকল্পের সাইট অফিস ও সরঞ্জাম ধ্বংস।
পিরোজপুরের কাউখালীতে প্রায় ৪০ বছর পর সওজের জমি থেকে একটি টিনশেড ভবনসহ ৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার দেয়ালঘেঁষে অবৈধ দোকানপাট ও স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফুটপাত ও সড়কের অংশ দখল করায় যানবাহন ও পথচারী চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা একাধিকবার উচ্ছেদ উদ্যোগের কথা জানালেও তা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
মুক্তকণ্ঠে সংবাদ প্রকাশের পর নোয়াখালীর সুবর্ণচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন।
রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আদিবাসী অধিকারকর্মীরা দেশের জাতিগত বৈচিত্র্যকে সম্পদ হিসেবে গণ্য করে এর সুরক্ষা ও সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন।
বৃক্ষমেলার নামে বাহাদুর শাহ পার্কে বসানো অননুমোদিত বাণিজ্যিক দোকান সরাতে রোববার রাত পর্যন্ত সময় দিয়েছে ডিএসসিসি, অন্যথায় সোমবার উচ্ছেদ অভিযান চালানো হবে।
রোমের দখল করা ‘স্পিন টাইম’ ভবন ঘিরে টানাপোড়েনের মধ্যে প্রচণ্ড গরমে ফুটপাতেই শত শত বাসিন্দা আশ্রয় নিয়েছেন।
৯ বছর পর, গত জুনে গিয়ে দেখি প্রাচীন গ্রামটিকে নির্দয়ভাবে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে। উচ্ছেদ হওয়া রাখাইন পরিবারগুলোর স্থায়ী বন্দোবস্ত হয়নি।
আপিল বিভাগের স্থগিতাদেশ গোপন করে হাইকোর্টে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করায় খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশ ফ্রান্স ও স্পেনে। প্রবল বাতাস ও তীব্র তাপদাহের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। দুদেশের প্রায় তিন লাখের বেশি মানুষ নিরাপদে সরে যেতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রোব
অভিযানের কয়েক দিন পর ফলভর্তি গাছ কেটে ফেলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।
ডিএমটিসিএলের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের উপস্থিতিতে মিরপুর-১০ মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উত্তরা উত্তর থেকে পল্লবী মেট্রোরেল স্টেশন পর্যন্ত চারটি স্টেশনে উচ্ছেদ অভিযান চালিয়ে ২০ থেকে ২৫টি অবৈধ দোকান সরিয়ে দিয়েছে ডিএমটিসিএল।
ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদের সময় হামলা হয়েছে।