সাভারে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ২১টি কারখানা
সাভার ও আশুলিয়ায় শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ থাকায় শ্রমিকেরা মজুরি পাবেন না।
সাভার ও আশুলিয়ায় শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ থাকায় শ্রমিকেরা মজুরি পাবেন না।
তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাবের জন্য ২৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে নিম্নতম মজুরি বোর্ড, অন্যথায় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে সাভার ও আশুলিয়ার ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। শনিবার সকালে কারখানায় প্রবেশ করেও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু হত্যার পাঁচ বছর পর রহস্য উদ্ঘাটন করে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গাজীপুরের মাওনা চৌরাস্তায় দোকানপাট ভাঙচুর, মহাসড়ক অবরোধের চেষ্টা এবং সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।
আশুলিয়ার ডিইপিজেড এলাকায় পার্কিং করা একটি খালি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১১২টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ১৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা শঙ্কায় ৩১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং মোট ৫০টি কারখানা বন্ধ রয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ও সড়ক অবরোধের চেষ্টা, পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আশুলিয়ায় সালিশি বৈঠকে দুই অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি ও মারধরের ঘটনায় পাল্টা মামলায় ভুক্তভোগী পরিবারের দুই সদস্য রুবেল হোসেন ও তানজিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুদিনের শান্ত পরিস্থিতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে সকাল থেকে একাধিক স্থানে সড়ক অবরোধ, কারখানায় কর্মবিরতি এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১৭ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ছাত্রদল। তাদের মোবাইলে বিতর্কিত গ্রুপের সন্ধান পাওয়া গেছে।
মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে সাভারের একাধিক এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকার আশুলিয়ার চারালপাড়া এলাকায় একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ে মাদক সিন্ডিকেটের আস্তানা গড়ে ওঠার অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর হামলা ও হুমকির ঘটনা ঘটেছে।
সাভারের আশুলিয়ায় বহিরাগতদের হামলায় আহত শ্রমিক মো. সেলিমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি রণজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার আশুলিয়ায় নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠকের প্রস্তুতির অভিযোগে লিটন মাদবর নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ায় ৫৫টি কারখানা বন্ধ রেখেছে কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিকেরা কাজে না ফিরলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বিজিএমইএ।
তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে বিজিএমইএ ও বিকেএমইএ-র জরুরি যৌথ সভা এবং শ্রমিকনেতাদের কাজে ফেরার আহ্বান।
মজুরি নিয়ে অস্থিরতা ও শ্রমিক বিক্ষোভের মুখে সাভার-আশুলিয়ায় সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ২০০টি কারখানা ছুটি দিয়েছে।
মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
জীবনযাত্রার ব্যয় বাড়লেও পোশাকশ্রমিকদের আয় বাড়েনি। বাড়িভাড়া, খাবার ও চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। অনেক পরিবারকে কমাতে হচ্ছে খাবার ও সন্তানদের পড়াশোনার খরচ।