কর্মক্ষেত্রে কমছে মানবিক যোগাযোগ, সহকর্মীর চেয়ে এআই-এর ওপর নির্ভরশীলতা বাড়ছে
সহকর্মীদের সঙ্গে আলোচনা বা পরামর্শের বদলে অনেক কর্মী এখন সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের দ্বারস্থ হচ্ছেন। এতে কাজের গতি বাড়লেও কমছে সহকর্মীদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ।