বাংলাদেশে বর্ষার সময়ে কাপড় ধোয়ার ঝামেলা কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ওয়াশিং মেশিন বাজারে এনেছে স্যামসাং। ডব্লিউডব্লিউ৯০ডিজি৬জি৯৪এলবিইউ৪ মডেলের এই মেশিনটি এআই প্রযুক্তির মাধ্যমে কাপড় ধোয়ার পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ ও কার্যকর করে তুলেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং বাংলাদেশ এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ কেজি ধারণক্ষমতার এই ওয়াশিং মেশিনটি কাপড়ের ধরন বিশ্লেষণ করে সাবানের ফেনা, ধোয়ার সময় এবং স্পিনের গতি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করতে পারে। এছাড়া এর দ্রুতগতির স্পিন সাইকেল কাপড় শুকানোর প্রয়োজনীয় সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।
এআই প্রযুক্তির ব্যবহারের ফলে কাপড় নিখুঁতভাবে পরিষ্কার হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় হয়। ফলে বর্ষাকালে অধিক কাপড় ধোয়ার ক্ষেত্রেও বিদ্যুৎ বিলের চিন্তা থাকে না। বাজারে এই ওয়াশিং মেশিনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৯০০ টাকা।