কড়াইলসহ তিন বস্তিতে ৩৩ হাজার পরিবারের ফ্ল্যাট
রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির ৩৩ হাজারেরও বেশি পরিবারের জন্য বহুতল ভবনে ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চীনের প্রায় ১০ হাজার কোটি টাকার অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব পাঠানো হয়েছে।