আগামী সপ্তাহের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে
আগামী সপ্তাহের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আগামী সপ্তাহের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ব্র্যাক ইউনিভার্সিটির আয়োজনে অধ্যাপক ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শ্রমবাজারের চ্যালেঞ্জ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর জন্য কেবল কর্মসংস্থান সৃষ্টি যথেষ্ট নয়, বরং এআই ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলা করে মানসম্মত ও টেকসই কাজের সুযোগ নিশ্চিত করা জরুরি।
২০২৭-২৯ সালের নতুন পরিকল্পনায় প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী এবং ৩ লাখ ৭০ হাজার অস্থায়ী অভিবাসী নেবে কানাডা; ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে স্থায়ী করার বিশেষ সুযোগ রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর এবং দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার প্রেক্ষিতে অর্থনৈতিক বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ ও শ্রমবাজারের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ।
চীনে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২২ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে, যা মোট জনসংখ্যার ১৬ শতাংশ। অন্যদিকে ১৪ বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা ২১ কোটি ৩০ লাখ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চলতি বছরের মধ্যে এক লাখ দক্ষ সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করেছে, যা মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিশ্চিত করেছেন।
জাপানের শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা দীর্ঘদিনের, কিন্তু দক্ষতা ও নীতিগত ব্যর্থতার কারণে তা কাজে লাগানোর সাফল্য সীমিত।
বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় কর্মসংস্থান বৃদ্ধির হার কম হওয়ায় কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের উন্নয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
আইএমএফ-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার এবং অর্ধেকের যোগ্যতা কাজে লাগছে না।
সমঝোতা স্মারক অনুযায়ী অনুমোদিত এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
মালয়েশিয়া ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে নিয়োগ করতে রাজি হয়েছে। ৩৩৮টি এজেন্সিকে তালিকাভুক্ত করে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে সরকার।
বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারত্বের হার বাড়ছে। দক্ষতার অভাব এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি এই সংকটকে আরও জটিল করে তুলছে।
সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে দ্বিপাক্ষিক আলোচনার চেষ্টা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার বিষয়ে রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে বৈঠক করেছেন মাহদী আমিন।
সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ শ্রমিক প্রেরণ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে আরব দূতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপের কর্মসংস্থানে শীর্ষ দেশগুলো হলো আইসল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং জার্মানি, বেকারত্বের হার নিম্নমুখী।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে সপ্তাহে তিন দিন কাজ করেই জীবনধারণ সম্ভব হবে বলে মনে করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
বিদেশে কর্মীরা গন্তব্যের ভাষা না শিখে গেলে নিম্ন মজুরির কায়িক শ্রমে সীমাবদ্ধ থাকেন, তাই দক্ষ জনশক্তি গড়তে ভাষা শিক্ষা জরুরি।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান ও উৎপাদনশীলতা আশানুরূপ নয়। বছরে ২০ লাখ মানুষ শ্রমবাজারে এলেও কাজ পাচ্ছেন মাত্র ৯ লাখ।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-র প্রভাবে এশিয়ার শ্রমবাজারে তরুণদের চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গবেষণায় দেখা গেছে, যদিও কিছু ক্ষেত্রে নিয়োগ কমেছে, তবে ব্যাপক ছাঁটাইয়ের কোনো স্পষ্ট লক্ষণ নেই। বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞদের মতামত বিশ্লেষণ করে এআই-র প্রভাব ও সমাধান উপস্থাপন করা হয়েছে।
আইএমএফের সেপ্টেম্বর সংস্করণের প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার। এশিয়ায় উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার সবচেয়ে বেশি শ্রীলঙ্কায় (৪৩%), এরপর ভারত (৪২%) ও বাংলাদেশ (৩৬%)।
আইএমএফের ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যাগাজিনের সেপ্টেম্বর সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে শিক্ষিত তরুণদের বেকারত্বের হার ৩৬ শতাংশ উঠে এসেছে।
আইএলও-র নতুন প্রতিবেদনে বাংলাদেশের শ্রমবাজারে লিঙ্গভিত্তিক বৈষম্য ও মজুরি ব্যবধানের তথ্য তুলে ধরা হয়েছে। একই কাজে নারীরা পুরুষদের চেয়ে গড়ে ২২-২৫ শতাংশ কম মজুরি পাচ্ছেন। উচ্চশিক্ষিত নারীদের মধ্যে কেবল ৫ শতাংশ কর্মরত।