শূন্য পাসের জন্য ২৬ কলেজকে শোকজ করল ঢাকা বোর্ড
এইচএসসি পরীক্ষায় শূন্য পাসের কারণে ২৬টি কলেজকে শোকজ করেছে ঢাকা শিক্ষা বোর্ড এবং অধ্যক্ষদের জরুরি সভায় তলব করা হয়েছে।
এইচএসসি পরীক্ষায় শূন্য পাসের কারণে ২৬টি কলেজকে শোকজ করেছে ঢাকা শিক্ষা বোর্ড এবং অধ্যক্ষদের জরুরি সভায় তলব করা হয়েছে।
এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ২৯৩টি কলেজকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি; যৌক্তিক কারণ না মিললে এমপিও বাতিলের হুঁশিয়ারি।
এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করায় শিক্ষার মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
কম পাসের হার সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ঠাকুরগাঁও জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ জন এইচএসসি পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি, যা নিয়ে এলাকায় হতাশা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারীর ১১টি কলেজের ১১৫ জন এইচএসসি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, পাসের হার শূন্য।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি, যা গত বছরের তুলনায় ৬টি প্রতিষ্ঠান বেশি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৯টি প্রতিষ্ঠানের ১০২ জন পরীক্ষার্থীই এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। গত চার বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা রেকর্ড করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ব্যাপক হ্রাস পেয়েছে। ৩৯টি কলেজে কোনো শিক্ষার্থী পাস করেনি এবং শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৯টিতে।
যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় ৩টি প্রতিষ্ঠান শতভাগ পাস করলেও ১৬টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এইচএসসি পরীক্ষায় শূন্য পাস করা কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯টিতে, যা গত বছর ছিল ৪৩টি।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করায় উদ্বেগ প্রকাশ করেছেন ড. মিজানুর রহমান আজহারি। তিনি এই সংকটের কারণ অনুসন্ধানের ও শিক্ষাব্যবস্থার কাঠামো নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন।
সাতক্ষীরার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি; প্রশাসনিক অব্যবস্থাপনা ও শিক্ষকসংকটকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে।
কুড়িগ্রামের চারটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শিক্ষক সংকট ও শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতিকে এর কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।