নাটোরে মাদক অভিযানে অস্ত্র উদ্ধার, বাবা ও ছেলে আটক
নাটোরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আজিজুল শেখ ও তার ছেলে আক্কাস আলী আকাশ আটক হয়েছেন।
নাটোরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আজিজুল শেখ ও তার ছেলে আক্কাস আলী আকাশ আটক হয়েছেন।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০১ পিস ইয়াবাসহ জাসাসের সাবেক নেতা লুৎফর রহমান গ্রেপ্তার হয়েছেন।
মেহেরপুর সদর উপজেলার গোপালপুর বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জুতার ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা বহনের সময় বরগুনায় ২২৫০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী ও এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
কুড়িগ্রামের খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী মো. আলমগীর হোসেন, তার স্ত্রী এবং আরও একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দিনাজপুরে চলন্ত ট্রাকের দরজায় ঝুলে সাহসিকতার সাথে ইয়াবা জব্দ করলেন ডিএনসি সিপাহি শাহিনুর সরকার। আড়াই ঘণ্টার রুদ্ধশ্বাস ধাওয়ার পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়।
জামালপুরে ইয়াবার ভয়াবহ বিস্তার এবং হোম ডেলিভারির মাধ্যমে কিশোরদের মাদকাসক্ত করার নতুন কৌশলের বিস্তারিত প্রতিবেদন।
কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় মাদক সেবনে কিশোরদের অচেতন অবস্থায় পড়ে থাকার ভিডিও ভাইরাল হওয়ায় উদ্বেগ বাড়ছে।
রংপুরের স্কাইভিউ হোটেল থেকে ১৯ পিস ইয়াবাসহ পুলিশের বর্তমান ও সাবেক দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএনসি।
বগুড়ার নয়মাইল এলাকায় এভারগ্রীন পরিবহনের স্লিপার বাসের এসি ভেন্ট থেকে ৩২ লাখ টাকার ইয়াবা উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ডিএনসি।
নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেনসহ তিনজনকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত একদিনের কারাদণ্ড দিয়েছে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ কবিতা খাতুন নামের এক গৃহবধূ গ্রেপ্তার হয়েছেন, তবে তার স্বামী মো. বিপ্লব হোসেন পালিয়ে যান।
ভুয়া সনদ তৈরি এবং নিয়ম বহির্ভূত বিমান ভ্রমণের বিলের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাত্র একটি গাড়ি ও সীমিত জনবল নিয়ে ১১টি থানায় কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে, যা মাদকবিরোধী অভিযানে প্রভাব ফেলছে।
বরিশালে মাদক সেবনের আসর থেকে ডিএনসির হাতে আটক এএসআই দেলোয়ার হোসেন থানা থেকে নিখোঁজ বলে অভিযোগ উঠলেও পুলিশ দাবি করছে তিনি ছুটিতে আছেন।
বরিশালে মাদক সেবনের সরঞ্জামসহ আটক হয়ে থানা হেফাজত থেকে পালিয়ে গেলেন পুলিশ সদস্য দেলোয়ার হোসেন।
বরিশালের পাঁচগাঁও গ্রামে মাদক সেবনের আসর থেকে পালানোর চেষ্টা করে বিমানবন্দর থানার এএসআই দেলোয়ার হোসেনসহ চারজনকে আটক করেছে ডিএনসি।
চাঁদপুরের নুরুল্লাপুর এলাকায় বিশেষ অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জালাল মালিথা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস।
খুলনা নগরীতে মাদক সিন্ডিকেট ও আধিপত্যের লড়াইয়ে বাড়ছে হত্যাকাণ্ড। জনবল ও যানবাহনের তীব্র সংকটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানগুলো বাধাগ্রস্ত হচ্ছে।
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে শ্যামল ছায়া পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে দুই নারীর কাছে থেকে ৭ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বগুড়ার শিবগঞ্জে আন্ডারওয়্যারে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় জামাল (২৬) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...