আমতলীতে অসুস্থ গরুর মাংস জব্দ ও ধ্বংস, কসাইকে জরিমানা
বরগুনার আমতলীতে অসুস্থ দুটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে প্রায় ২০০ কেজি মাংস পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং কসাইকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরগুনার আমতলীতে অসুস্থ দুটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে প্রায় ২০০ কেজি মাংস পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং কসাইকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মাছের বাজারে রঙিন আলো ব্যবহার করে গুণগত মান আড়াল এবং ওজনে কারচুপির অভিযোগ উঠেছে। এসব অনিয়ম রোধে অভিযান জোরদারের কথা জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৪৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি সিলিন্ডার। বিইআরসি কমিশন বাড়ালেও বাজারে কার্যকর হচ্ছে না নির্ধারিত মূল্য।
মদিনায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষিতে রাসুল (সা.) ও সাহাবিদের যুগে বাজার নিয়ন্ত্রণ, মজুতদারি প্রতিরোধ এবং ভোক্তা অধিকার রক্ষায় গৃহীত আইনি পদক্ষেপের আলোচনা।
মানিকগঞ্জের সাটুরিয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের দায়ে নিউ মঙ্গল বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা এবং মালিককে কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে বিইআরসি গণশুনানি করেছে, যেখানে আমদানিকারক ও বিক্রেতাদের কমিশন বৃদ্ধির দাবি জানানো হয়েছে। এর ফলে রান্নার গ্যাসের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাছ, মাংস, ডিম ও দুধের উৎপাদন খরচ যাচাই এবং বাজার তদারকির মাধ্যমে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াব ও নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি সূত্র বলছে, দেশে আমদানি করার মতো অবকাঠামোগত সক্ষমতা আছে ২৩টি কোম্পানির।
দেশব্যাপী অভিযানে ৬৩টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নিত্যপণ্য, ওষুধ, এলপিজি সিলিন্ডার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এলপিজি দাম নির্ধারিত হলেও বাজারে তা পাওয়া যাচ্ছে না; সংকট কাটাতে বিপিটির মাধ্যমে আমদানির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
১৭ বছর পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন খসড়ায় প্রাণিস্বাস্থ্যের সুরক্ষা, ডিজিটাল কমার্সের সংজ্ঞা এবং অনলাইন জুয়ার শাস্তির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশব্যাপী অভিযানে ১১৯টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কক্সবাজারের হাজি বিরিয়ানিতে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক লাখ টাকা জরিমানা করেছে। অভিযানে রান্নাঘরের স্বাস্থ্যবিধি লঙ্ঘনের আরও অনেক অনিয়ম উদ্ঘাটিত হয়।
সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে বিদেশযাত্রীদের সাথে প্রতারণা ও ভুয়া রিপোর্টের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
ব্রাহ্মণবাড়িয়ায় তেল বিক্রেতা আরেফিস ট্রেডার্সের বিরুদ্ধে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১ লাখ টাকা জরিমানা করেছে। প্রতি পাঁচ লিটার তেলে ২০০ মিলিলিটার কম দেওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়।
গ্যাস-বিদ্যুতের সংকট, বাড়তি বিদ্যুৎ বিল, বাজার কারসাজি ও জ্বালানি আমদানিনির্ভরতা নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন ক্যাব সভাপতি।
ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড ও ট্রাংক রোড এলাকায় ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে মেয়াদ ও মূল্য তথ্য না থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশের উপস্থিতিতে রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরের সত্য ঘটনা নিয়ে ছড়ানো ভিডিওতে ভিন্ন পরিচয় জুড়ে দেওয়া হয়েছে; তিনি ভোক্তা অধিকারকর্মী বা নির্বাহী ম্যাজিস্ট্রেট নন।
র্যাবের অভিযানে যশোরে জব্দ ৩৭ কেজি ৭০০ গ্রাম জেলি পুশ করা চিংড়ি; ব্যবসায়ীদের ২৫ হাজার টাকা জরিমানা।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুণ্ঠন ও অপচয় বন্ধ করে সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে এবং বিইআরসি-র আইনি সংস্কারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ক্যাব।
চাঁদপুরে সিপি হেয়ার জোনে চুল কাটা, শেভ ও ফেসিয়ালের বিল নিয়ে অভিযোগের পর অভিযানে সেলুনমালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।
মিল্ক ভিটার আদলে ‘মিল্ক মিটা’ মনোগ্রামে নকল আইসক্রিম তৈরি এবং রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে মানিকগঞ্জের দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিবাদ সভার আয়োজন করে।