নাটোরের গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ
নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকের পাশে তিনটি পেট্রলবোমাসদৃশ বস্তু ছুড়েছে দুর্বৃত্তরা।
নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকের পাশে তিনটি পেট্রলবোমাসদৃশ বস্তু ছুড়েছে দুর্বৃত্তরা।
মিরপুর ১০ নম্বর এলাকায় যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান।
রাজধানীর তেজগাঁও ভূমি অফিসসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার একটি মামলায় ভুলবশত মৃত এক বীর মুক্তিযোদ্ধাকে আসামি করা হয়েছে, যা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না এবং প্রমাণের ভিত্তিতেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।
বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের এক মাস পর ধানক্ষেত থেকে কজিবর রহমান (৭০) নামের এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ফুলবাড়ী ইউনিয়নের মাজবাড়ী গ্রাম থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতির ভাই কাজী আজহারুল ইসলাম মানিককে আটক করেছে পুলিশ।
বরগুনার বামনা উপজেলায় মেয়েকে বাঁচাতে গিয়ে ইট-বালুবাহী টমটমের চাকায় পিষ্ট হয়ে আসমা বেগম (৩৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় টমটমচালককে আটক করেছে পুলিশ।
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
নাটোরে একটি সাদা মাইক্রোবাস থেকে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকরা পৃথক কর্মসূচি পালন করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ১৫০ সদস্যের ছয় প্লাটুন বিজিবি ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
নেত্রকোনায় সাইড দেওয়া নিয়ে দুই ইজিবাইকচালকের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে তাহের ভূঁইয়া নামের এক যাত্রী নিহত হয়েছেন।
দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছর বয়সী শিক্ষার্থী সাফায়েত হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক আটক।
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সাইনবোর্ড ও সীমানাপ্রাচীর ক্ষতিগ্রস্ত হলেও বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
মাত্র ২২ দিনে খুলনায় শুধু গুলিতে নিহত হয়েছেন ছয়জন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ছয়জন। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি চালাচ্ছে অপরাধী গোষ্ঠীগুলো।
চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং তাঁর পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
যশোর শহরের আদালতপাড়াসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে; পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে এবং নিরাপত্তা জোরদার করেছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় ওঠা এক শিক্ষককে মারধরের পর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
নোয়াখালীর চাটখিলে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়ার দৌলতপুরে দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড় ও হুমকিচিঠি রেখে গেছে দুর্বৃত্তরা, এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
নাশকতা প্রতিরোধে পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বর মাসজুড়ে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা দেশজুড়ে চালানো নাশকতার ঘটনায় বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতকড়া পরা এক নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এ ঘটনায় তিন সন্দেহভাজন আটক।
নড়াইলের লোহাগড়া উপজেলায় হাত বাঁধা অবস্থায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে।