ছাত্রীকে ধর্ষণচেষ্টায় দপ্তরিকে ৮ বছরের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাসুদ রানা নামে এক যুবককে আট বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাসুদ রানা নামে এক যুবককে আট বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
রাজশাহীর তানোর উপজেলায় ধর্ষণচেষ্টার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক পলাশ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর মনোহরদী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মক্তব শিক্ষক সোহরাবকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহাম্মদ আলী (১৯) নামের এক মাদ্রাসাশিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
নোয়াখালীর এওজবালিয়া ইউনিয়নে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে স্থানীয় সালিশে বেত্রাঘাত করা হয়েছে, তবে থানায় কোনো মামলা হয়নি।
টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় গভীর রাতে হাসপাতালে গেলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক নারীকে শারীরিক হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডলকে বহিষ্কার করা হয়েছে।
পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কওমি মাদ্রাসার পরিচালক আবু ইউসুফকে আটক করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা মাদ্রাসা ও তার বাড়িতে অগ্নিসংযোগ করে।
সাভারে ১৩ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তোফাতুল মহিলা মাদ্রাসায় ভাঙচুর ও বিক্ষোভ চালানো হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক পলাতক এবং পুলিশ উদ্ধারকাজে বাধা ও হামলার মুখে পড়েছে।
খুলনার মিস্ত্রিপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আল মামুনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত হাবুল শিকদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার দায়ে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. গোলাম কবিরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় একজনকে আটক করেছে পুলিশ। তাঁকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটে আহত হয়েছেন ফতুল্লা থানার ওসি মাহবুব আলম।
লালমনিরহাটের আদিতমারীতে জমির বিরোধ মেটানোর কথা বলে এক নারীকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বিরুদ্ধে।
ফেনীর দাগনভূঞায় চট্টগ্রাম থেকে ফেরার পথে স্থানীয় যুবকদের দল স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণচেষ্টা চালায়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
ফরিদপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে জামাল মোল্লা নামের ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে প্রধান আসামি জাকির হোসেনের মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
ফরিদপুরের বোয়ালমারীতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী ৩৫ বছর বয়সী এক যুবক পালিয়ে গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
খুলনার তেরখাদা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজু মোল্লা (৫৮) নামে এক মুদিদোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার বসুন্দরীতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নওগাঁর বদলগাছী উপজেলায় জামায়াতের এক নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীর ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাবনার ভাঙ্গুড়া পৌর সদরে পাঁচ বছরের এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে পরিত্যক্ত ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৮০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।
সুনামগঞ্জ সদর উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেপ্তার যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠী ও শিক্ষকরা।
চাঁদপুরের ফরিদগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মিজানুর রহমান পুলিশ হেফাজতে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।