ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ এসআই, ২ আটক
গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন এবং দুই ছিনতাইকারী আটক হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন এবং দুই ছিনতাইকারী আটক হয়েছে।
মোহাম্মদপুরে ছয় মামলার আসামি ছাব্বির এবং ভোলার কুঞ্জপট্টি থেকে ধর্ষণ মামলার আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে এসআরবি।
ভোলার বোরহানউদ্দিনে সরকারি ফ্যামিলি কার্ডের লাইভ ভেরিফিকেশনের কথা বলে এক নারীর স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুই মোটরসাইকেল আরোহী যুবক।
মিরপুরে পোশাককর্মী সায়মন হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড ও একজনের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ইসরায়েলগামী ফ্লাইদুবাই উড়োজাহাজে প্রধান পাইলটের ওপর হামলা চালানো ওমানি সহ-পাইলটের অস্ট্রেলিয়া সংশ্লিষ্টতা ও অতীত কার্যক্রম খতিয়ে দেখছে সন্ত্রাসবিরোধী পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের টাকা ও মোবাইল লুট করেছে একদল ছিনতাইকারী।
ফেসবুকে আইফোন বিক্রির বিজ্ঞাপন দেওয়া ইমামকে যাচাইয়ের কথা বলে মোটরসাইকেলে তুলে ফাঁকা মাঠে নিয়ে মারধর। পরে ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
টাকার বিনিময়ে চুক্তিতে জমি দখল ও ছিনতাই করেন তারা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন মোহাম্মদপুরে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তারকৃতরা। চাঁদ উদ্যান হাউজিংয়ের একটি প্লটে...
নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুর অনুরোধে মোটরসাইকেলে করে তাঁকে পৌঁছে দিতে গিয়ে হাতুড়িপেটার শিকার হয়েছেন এক তরুণ। এ সময় তাঁর মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বন্ধুর বিরুদ্ধে। আহত তরুণের নাম মো. নাজমুল ইসলাম (২২)। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মাওলানা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৯৭৭ সালে জাপানিজ রেড আর্মির ছিনতাই করা বিমান ঢাকায় অবতরণের পর ১৫১ যাত্রীর জীবন নিয়ে চলছিল টান টান উত্তেজনা। আলোচনার মাধ্যমে বেশির ভাগ জিম্মিকে মুক্তি দেওয়া হয়। ৪০ বছর পর এ জি মাহমুদ পান জাপানি রাষ্ট্রীয় সম্মাননা।
সিলেট শহরে মাদক, জুয়া ও ছিনতাইয়ের বিরুদ্ধে টানা ছয় ঘণ্টা অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মানিকগঞ্জে ভিক্ষুকের ছদ্মবেশে একটি ফ্ল্যাটে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাজেরা বেগম (৭০) নামে ওই নারী আহত হয়েছেন। তাকে মানিকগঞ্জ সদর...
চট্টগ্রামে এক রিকশাযাত্রীর পথ আটকে ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে এ ঘটনায় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
নওগাঁয় রানীনগর-আত্রাই-নাটোর সড়কে ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই করা মোবাইল ও অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্রের ভয় দেখিয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের এক কর্মকর্তার কাছ থেকে সরকারি ল্যাপটপ, মুঠোফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাতটার দিকে নগরের কোতোয়ালি থানার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ভবনের পেছনে রিকশাযাত্রীর পথরোধ করে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মনির হোসেন। গতকাল শনিবার রাতে নগরের বাকলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের কোতোয়ালি থানায় রিকশা আটকে যাত্রীর মালামাল ছিনতাইয়ের ভিডিও ভাইরাল। ছিনতাইকারীদের পালানোর দৃশ্য ও স্থানীয়দের হস্তক্ষেপের ঘটনা ভিডিওতে ফুটে উঠেছে।
রাজধানীর মোহাম্মদপুরে সাদেক খান রোডে ছিনতাইকারীদের হামলায় মুদি ব্যবসায়ী মো. হৃদয় মিয়া আহত হয়েছেন। তাঁর মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
ধামরাইয়ে প্রাইভেটকারে এক যাত্রীর হাত-পা ও চোখ বেঁধে মারধর ও হুমকি দিয়ে নগদ টাকা ও ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে ১.৫ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে।
উগান্ডা ভ্লগার তাইফুন ঢাকায় ছিনতাই নিয়ে ভিডিও বানাতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছেন। মোহাম্মদপুরে তিনি বিভিন্ন ছিনতাইয়ের চেষ্টা পর্যবেক্ষণ করেছেন, তবে ঘটনাগুলো তার প্রত্যাশা অনুযায়ী ঘটে নি। শেষ পর্যন্ত তিনি নিজেই ছিনতাইকারীদের কবলে পড়ে যান।
রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সজীব হোসাইন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা ছিনতাই ও আত্মসাৎ করার অভিযোগে ১ জন পুলিশ সদস্যসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার সাভারে র্যাব সদস্য পরিচয়ে চার অজ্ঞাতনামা ব্যক্তি এক ব্যবসায়ীর কর্মচারীকে পিটিয়ে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে।
বিমানবন্দরে চালক সেজে প্রবাসীদের টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া আলামিন শেখ নামের এক ব্যক্তিকে গোপালগঞ্জে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।