১৩ মাস বয়সী শিশুকে ২ লাখ টাকায় বিক্রি, পাঁচজন গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ মাস বয়সী শিশুকে ২ লাখ টাকায় বিক্রি করার অভিযোগে বাবা-দাদাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে ঢাকার দোহার থেকে উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ মাস বয়সী শিশুকে ২ লাখ টাকায় বিক্রি করার অভিযোগে বাবা-দাদাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে ঢাকার দোহার থেকে উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ৯৮ হাজার টাকা হাতিয়ে নেওয়া এবং আরও টাকা দাবি করার অভিযোগে নার্গিস আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য, পূর্বপরিচয়ের সূত্র ধরে নার্গিস তাঁদের ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলেন।
রমজান আলী নামের ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন পরিবার ও স্থানীয় বাসিন্দাদের।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন থাকার ক্ষোভে পিডিবি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন শিমরাইল গ্রামের বাসিন্দারা। এতে আহত হয়েছেন এক উপসহকারী প্রকৌশলী।
বিদ্যুৎ বিভ্রাটের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিডিবি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন স্থানীয়রা; আহত হয়েছেন এক উপসহকারী প্রকৌশলী।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির লটারির প্রথম পুরস্কার জেতা টিকিটটি হানিফ মিয়ার কাছে রয়েছে। টিকিটটি প্রাথমিকভাবে সঠিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে একটি খালি কফিন ভেসে আসে। গতকাল সোমবার সকাল আটটার দিকে উপজেলার মরিচারচর (টানমলামারি) গ্রামে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
ভ্যানচালক সুমন গৌড় বলেন, ‘আর্জেন্টিনার প্রতি সেই ভালোবাসার জায়গা থেকেই নিজের ভ্যানগাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছি। আমার এলাকায় বড় পতাকাও টানিয়েছি। ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে এসব করেছি।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবজাতকের জন্ম উপলক্ষে দুটি করে গাছ লাগানোর ব্যতিক্রমী উদ্যোগ প্রধানমন্ত্রীর নজরে এসেছে। এ কার্যক্রম সম্পর্কে জানতে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সংগঠনটির তিন প্রতিনিধিকে ডাকা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর এলাকায় মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মাহির।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার পর স্থানীয়রা গতিরোধক নির্মাণের দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে। পুলিশের আশ্বাসের পর আন্দোলনকারীরা সড়ক ছাড়ে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এই ঘটনায় শিশুটির এক প্রতিবেশী ও তাঁর ১৬ বছর বয়সী কিশোর ছেলেকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঞ্চলিক মহাসড়কের পাশে ধানখেত থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার খৈরাটি গ্রামের ধানখেত থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ব্যবসায়ী সমিতির সামনে প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ মানুষকে ইফতার করান এ কে এম হারুন অর রশিদ নামের এক ব্যক্তি।
ময়মনসিংহের প্রত্যন্ত এলাকার একটি বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী ৪৮তম (বিশেষ) বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিয়েছেন।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরবাজারে পানি মিশিয়ে দুধ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
নির্বাচনী এলাকার হাটবাজারে নিয়মের বাইরে খাজনা নিলেই চাঁদাবাজির মামলা করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) লুৎফুল্লাহেল মাজেদ।
হুমকি দিয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের বিচারকের কার্যালয়ের সামনে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁচামাটিয়া নদী তীরবর্তী সৈয়দভাকুরিসহ আশপাশের গ্রামের ১৬০ জন শীতার্ত মানুষের ভেতর কম্বল বিতরণ করা হয়।
রাজধানীর উত্তরায় ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো গ্রাম।