বিরোধীদের কর্মসূচির জবাবে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি
বিরোধীদের ধারাবাহিক কর্মসূচি ও আওয়ামী লীগের তৎপরতার মধ্যে রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে ক্ষমতাসীন দল।
বিরোধীদের ধারাবাহিক কর্মসূচি ও আওয়ামী লীগের তৎপরতার মধ্যে রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে ক্ষমতাসীন দল।
যশোরের জাবির ইন্টারন্যাশনাল হোটেল লুটপাট ও অগ্নিসংযোগে ২৪ জনের মৃত্যুর মামলায় তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ দুই বছর ধরে চলমান এই মামলার বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সাত নেতাকর্মীর বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় আ.লীগ কর্মী আব্দুল মমিনকে গ্রেপ্তার করেছে ডিবি।
নওগাঁয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে গোপন মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বের হওয়া একটি ঝটিকা মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
জামালপুরে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি জানান, অনলাইনে হুংকার নয়, বিচারের আওতায় আসতে তাদের এখনই দেশে ফিরে আসতে হবে।
চট্টগ্রামের রাউজানে সড়কের পাশে রাখা পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে কুণ্ডেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার একই উপজেলার গহিরা এলাকায় একটি ড্রাম ট্রাকে আগুন দেওয়া হয়েছিল।
গাইবান্ধায় সার ও কীটনাশক ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় আওয়ামী লীগ কর্মীর নাম থাকায় বিএনপির ক্ষোভ। শনিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা তালিকা থেকে নাম বাতিলের দাবি জানান।
গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ ১৫ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
পিরোজপুরের কাউখালী সরকারি মহাবিদ্যালয়ে ভর্তি নির্দেশিকায় শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর প্রশংসাসহ রাজনৈতিক উল্লেখ থাকায় শিক্ষার্থীরা অধ্যক্ষসহ তিন শিক্ষককে অবরুদ্ধ করেন। পরে পুলিশের জিম্মায় দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
টাঙ্গাইলের খান পরিবারের ছোট ছেলে সানিয়াত খান (বাপ্পা) ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন। এটি এই পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে প্রথমবারের মতো সাজা দেওয়ার ঘটনা।
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া বাস টার্মিনালে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ইউপি চেয়ারম্যান ও দুজন সদস্য রয়েছেন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ার ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুরে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে রোববার রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাতভর বিশেষ টহল ও তল্লাশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
নবীনগর-চন্দ্রা মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দিতে পিকআপ নিয়ে পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গুলশান অঞ্চলের এডিসিসহ ডিএমপির চার পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার ককটেল বিস্ফোরণের পর নগরজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নোয়াখালীর কবিরহাটে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির এমপি মোহাম্মদ ফখরুল ইসলামের পাশে উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম দুলালকে বসতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাজেক যাওয়ার পথে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল নিয়ে মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে তাঁর নিজ এলাকায় এই মশালমিছিল করা হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।