প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু: প্রধান আসামি ফরিদ গ্রেপ্তার
কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি এবং 'ফ্লাই সি এয়ার'-এর মালিক মো. ফরিদকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।