বগুড়া ও সিলেটে আজ শুক্রবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই দুই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়ায় একটি বাসচাপায় সাতজন এবং সিলেটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন প্রাণ হারিয়েছেন।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন গাইবান্ধার আমিরুল ইসলাম (৫০), নূর আলম (৫০), আবদুস ছামাদ ও বেলাল এবং জয়পুরহাটের তাজমুল ও ফয়জার। বাকিদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।