ফেনীতে পাঁচতলার কার্নিশে আটকে পড়া মাদ্রাসাছাত্রীকে উদ্ধার
ফেনী শহরের একটি আবাসিক মহিলা মাদ্রাসার পাঁচতলার কার্নিশে আটকে পড়া ১২ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পড়াশোনায় অনীহা থাকায় পালানোর চেষ্টা করতে গিয়ে সে আটকা পড়েছিল বলে জানা গেছে।