ঢাকা ও চট্টগ্রামে বৃষ্টির কারণে ভোগান্তি, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও চট্টগ্রামে বৃষ্টির কারণে জনজীবনে ভোগান্তি, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও চট্টগ্রামে বৃষ্টির কারণে জনজীবনে ভোগান্তি, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ডোবা থেকে আবুল হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামে ভারী বৃষ্টিতে ১২ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে সড়কে হাঁটুপানি জমে জনজীবন বিপর্যস্ত হয়েছে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় বানের পানির স্রোতে ভেসে গিয়ে এক শিশু নিখোঁজ এবং ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
কক্সবাজারের পেকুয়া উপজেলার বলিরপাড়া এলাকায় বন্যার পানিতে ডুবে ১৯ মাস বয়সী মুশফিকুর রহিমের মৃত্যু হয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে ৪ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বর্ষণ শুরু হয়। এর মধ্যে গত মঙ্গলবার দুপুরে নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেলপথের বিভিন্ন অংশ দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে ওই দিন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ রোববার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের চন্দ্রিমা ঝিরঝিরিপাড়ায় পাহাড়ধসে রোজিনা আক্তার (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে পরিস্থিতি অবনতির আশঙ্কা কম। তবে ফেনী, সিলেট ও উত্তরাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা।
কক্সবাজার সৈকতে ভারী বর্ষণ উপেক্ষা করে পর্যটকদের গোসল এবং নিরাপত্তা সতর্কতা মানা নিয়ে উদ্বেগ—এ এলাকায় অন্তত ১৭টি গুপ্তখালের ঝুঁকির কথা জানাচ্ছে লাইফগার্ড ও সি-সেফ লাইফগার্ড। পাশাপাশি ডুবুরি না থাকায় উদ্ধার তৎপরতায় সীমাবদ্ধতার বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে।
আজ রোববার রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে অবশ্য বৃষ্টি কিছুটা কমে আসতে পারে।
চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মাইজদী পৌর বাজার এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে স্বর্ণালংকার ও প্রবেশপত্র হারানোয় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি নোয়াখালী সরকারি কলেজের দুই ছাত্রী।