পার্বত্য চট্টগ্রাম বিষয়ে তিন কমিটি গঠনের প্রতিবাদে নাগরিক সমাবেশ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরকার গঠিত তিন কমিটির প্রতিবাদ জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরকার গঠিত তিন কমিটির প্রতিবাদ জানানো হয়।
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দিলে দেশের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
রাড্ডা সেন্টারে ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থে স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করার দাবি জানিয়েছে সিপিবি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিপিবি। দলটি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আহ্বান জানিয়েছে।
গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি স্থাপনের প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি দাবি করে, এটি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতি।
পুরানা পল্টনে শ্রমিক সমাবেশে জাতীয় ন্যূনতম মজুরির দাবি জানিয়েছেন নেতারা।
স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে নির্মোহ ও ঐতিহাসিক মূল্যায়ন জরুরি বলে মনে করেন সিপিবি নেতারা।
বাম দলগুলোর অভ্যন্তরীণ বিভক্তি ও দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে তরুণ প্রজন্মের আস্থা কমেছে বলে মন্তব্য করেছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
শাসকগোষ্ঠীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখার অভিযোগ এনেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সেগুনবাগিচায় অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তারা বলেন, ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মোদি সরকার দমন-পীড়ন চালাচ্ছে এবং বাংলাদেশের মতো সেখানেও ফ্যাসিবাদী রাজনীতির পতন হবে।
সিপিবি ঢাকার ভবনের কাঠামোগত নিরাপত্তা যাচাই ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোর রেট্রোফিটিংয়ের দাবি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যচুক্তি হয়েছে, তা দেশবিরোধী এবং একটি অসম বাণিজ্যচুক্তি বলে অভিযোগ করেন সিপিবির নেতারা।
সিপিবির বিবৃতিতে বলা হয়, একদিকে নতুন ঋণনির্ভর বড় বাজেট, অন্যদিকে সুদ পরিশোধই অন্যতম প্রধান ব্যয়ের খাত—এটিই বাজেটের অসারতা প্রমাণ করে।
সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঠাকুরগাঁও–২ আসনের (বালিয়াডাঙ্গি, হরিপুর উপজেলা ও রানীশংকৈল উপজেলার একাংশ) সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ শ্রমজীবী নিহতের ঘটনায় তাঁদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের দাবি জানিয়েছে ক্ষেতমজুর সমিতি।
দরিদ্র, শ্রমিক ও কৃষকের জন্য রাজনীতি করার দাবি বাম দলগুলোর দীর্ঘদিনের। কিন্তু ভোটের ফল বলছে, যাদের পক্ষে রাজনীতি করার কথা, সেই শ্রেণির ভোটও তারা টানতে পারছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বামপন্থী জোটের সব প্রার্থীই হারিয়েছেন জামানত।
হামে চারশোর বেশি শিশুর মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের অবহেলাকে সিপিবি শাস্তিযোগ্য অপরাধ বলে দাবি করে বিক্ষোভ করেছে। দলটি জরুরি টিকাদান, শাস্তিমূলক ব্যবস্থা ও ক্ষতিপূরণের সুপারিশ তুলে ধরেছে। পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে নেতারা সরকারের ব্যর্থতা তুলে ধরেন।
হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের অবহেলার অভিযোগ তুলে সিপিবি বিক্ষোভ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে। রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সমাবেশ করে স্মারকলিপি সোপর্দ করা হয়। চার শতাধিক শিশুর মৃত্যুকে অবহেলার ফল হিসেবে চিহ্নিত করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স হামে শিশুমৃত্যু নিয়ে সংসদে পর্যাপ্ত আলোচনার অভাবে সমালোচনা করেছেন। তিনি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। পুরান পল্টনে বিক্ষোভ সমাবেশে এ দাবি উত্থাপিত হয়েছে।
মে দিবস উপলক্ষে সমাবেশে সিপিবির রুহিন হোসেন প্রিন্স শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরির দাবি জানিয়েছেন।
সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে বলে অভিযোগ সিপিবি নেতার।
গতকাল শনিবার কুষ্টিয়ায় পীর শামীম রেজাকে পিটিয়ে হত্যার পর বিভিন্ন দল ও সংগঠন অপরাধীদের বিচার দাবি করে বিবৃতি দিয়েছে।
দেশের ১৩টি বামপন্থী দলের সমন্বয়ে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট গঠন করেছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ বাতিলের দাবি জানিয়েছে। এই চুক্তিকে তারা অসম ও জাতীয় স্বার্থবিরোধী বলে অভিহিত করেছে।