১১ বছর পর পাকিস্তান সফর করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
দীর্ঘ ১১ বছর পর পাকিস্তান সফর করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০ কোটি ডলারে উন্নীত করতে এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।