সৈয়দপুরে রেলওয়ের ভবন দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধার
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের ১১০ নম্বর ভবন দখলের চেষ্টা করা হয়। লাল পতাকা টাঙিয়ে এলাকাটি ঘিরে ফেলার পর রেলওয়ে পুলিশ ও পূর্ত বিভাগের অভিযানে জায়গাটি উদ্ধার করা হয়।
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের ১১০ নম্বর ভবন দখলের চেষ্টা করা হয়। লাল পতাকা টাঙিয়ে এলাকাটি ঘিরে ফেলার পর রেলওয়ে পুলিশ ও পূর্ত বিভাগের অভিযানে জায়গাটি উদ্ধার করা হয়।
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন হলেও দ্রুত উদ্ধারকারী দলের সহায়তায় ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলরত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ হচ্ছে না। প্রতিনিয়ত যাত্রীবাহী ট্রেনের বগি লক্ষ্য করে বাইরে থেকে ছোড়া হয় পাথর ও ইটের টুকরা। এতে অনেক সময় যাত্রীরা আহত হন। রেলের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়।
ছয়টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এখন দেওয়া হচ্ছে জারিয়া লোকাল, নারায়ণগঞ্জ কমিউটার ও নরসিংদী কমিউটার।
ট্রেনে যাত্রী আছে, কিন্তু তাঁদের সবার কাছ থেকে ভাড়া আদায় করতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। লোকবলসংকটের কারণে নিয়মিত টিকিট পরীক্ষা করা যায় না। ফলে কেউ টিকিট ছাড়াই ট্রেনে উঠছেন, আবার কেউ কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্বের গন্তব্যে যাচ্ছেন। এতে রাজস্ব হারাচ্ছে রেলওয়ে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় রেলওয়ে কলোনির বাসিন্দাদের বাধার মুখে উচ্ছেদ অভিযান চালাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় উচ্ছেদে যাওয়া রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বাগ্বিতণ্ডা হয়। পরে বাসিন্দাদের আরও এক মাস সময় দিয়ে অভিযান না চালিয়েই ফিরে যান রেলওয়ের কর্মকর্তারা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জমিতে অবৈধ বসতি উচ্ছেদ অভিযানে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে প্রশাসন। তিন শতাধিক পরিবারের বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় তারা রাস্তায় নামলে অভিযান স্থগিত করে ৩০ দিনের সময় দেওয়া হয়।
চট্টগ্রামের পটিয়ায় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়।
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (এনআরবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া স্টেশনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। রোববার রাতে ফায়ার সার্ভিসের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ট্রেনটি কক্সবাজারে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।
চট্টগ্রামের ষোলশহরে ট্রেনে কাটা পড়ে হাত হারানো ১০ বছর বয়সী শিশু রাহাতের মৃত্যু হয়েছে। তার প্রাণ বাঁচাতে এগিয়ে আসা ইলেকট্রিক মিস্ত্রি দেলোয়ার হোসেন মিন্টু ঘটনাস্থলেই মারা যান।
রাজধানীর খিলগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু করা স্টারলিংক ইন্টারনেট সেবার ৬০টি রাউটারের ৪৫টি চুরি হওয়ায় বিএসসিএল ও রেলওয়ে নতুন নিরাপত্তা ও স্থাপন পদ্ধতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের ওয়ার্কশপ পরিদর্শনের পর ট্রেনে চড়ে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে যান মার্কিন রাষ্ট্রদূত।
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাত ভেঙে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পরে মেরামত শেষে ট্রেন চলাচল শুরু হয়।
গত শনিবার মুক্তকণ্ঠয় ‘ভৈরব-ময়মনসিংহ রেলপথ “গরিবের ট্রেন” একে একে সব বন্ধ, ভোগান্তিতে মানুষ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরদিন একই বিষয়ে সম্পাদকীয় প্রকাশিত হয়।
একসময় ভৈরব-ময়মনসিংহ রেলপথে ছয়টি লোকাল ও মেইল ট্রেন চলাচল করত। ১০-২০ টাকা ভাড়া দিয়ে সেসব ট্রেনে মানুষ পৌঁছে যেতেন দূরের বাজারে, কর্মস্থলে কিংবা বাড়িতে।
৩৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈশ্বরদী-রূপপুর রেলপথ উদ্বোধনের সাড়ে তিন বছর পার হলেও এখনো কোনো বাণিজ্যিক ট্রেন চলাচল করেনি।
ভিডিওতে দেখা যায়, হরিয়ান স্টেশনে ট্রেনটি ধীরে ধীরে চলছে। কয়েকজন লোক ওয়াগন থেকে জগ দিয়ে তেল তুলে জারে ঢুকিয়ে নিচে নামিয়ে দিচ্ছেন।
বন্ধ হয়ে গেছে পণ্য ও যাত্রী পারাপার। তাতে বেকার পড়ে আছে রেলপথ, বহুমুখী স্টেশন ভবন, ইমিগ্রেশন–কাস্টমসের অবকাঠামো। নিভে গেছে স্থানীয় অর্থনীতির আশা।
ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ১৪৮ কিলোমিটার পথে সাতটি স্টেশনে বিরতি দিয়ে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। এতে যাতায়াতে সময় লাগবে সোয়া তিন ঘণ্টা।
পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন; উদ্বোধন করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
ঢাকা ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন গত ১৭ জুলাই ভৈরব রেলসেতুতে উঠতে গিয়ে আটকে যায়।