গাজীপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক
গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।