টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা ব্যর্থ, ৫ জন উদ্ধার
র্যাব-১৫-এর অভিযানে টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা ব্যর্থ হলেও পাচারকারীরা পালিয়ে গেছে; উদ্ধারকৃত ৫ জনকে থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১৫-এর অভিযানে টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা ব্যর্থ হলেও পাচারকারীরা পালিয়ে গেছে; উদ্ধারকৃত ৫ জনকে থানায় সোপর্দ করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষে তালা ঝুলতে দেখে দুই বিদ্যালয়ের ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিদ্যালয় দুটিতে পরিদর্শনে...
কোস্টগার্ডের পৃথক তিনটি অভিযানে টেকনাফ ও উখিয়া থেকে ১৪ কেজি আইস, ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওয়ালটন ও ভিশন শোরুমসহ অন্তত ১০ দোকান পুড়ে গেছে। এতে অন্তত ২০ জন আহত হওয়ার পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
কক্সবাজারের সেন্টমার্টিন সৈকতে অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত ও তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ ও শনাক্তকরণের অপেক্ষায় থানা পুলিশ।
সিলেট থেকে টেকনাফ পর্যন্ত অঞ্চলে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।
সেন্ট মার্টিন দ্বীপে পা রাখলেই দেখা যায়, শিশু-কিশোরেরা শ্রেণিকক্ষে নেই, তাদের শৈশব কাটছে বালুচরে, দোকান কিংবা পথের আড্ডায়।
রোহিঙ্গা সংকটের ৯ বছর পূর্তিতে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে সমাবেশ করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা।
একরামুল হক হত্যা মামলায় সাবেক এমপি বদি ও তিন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি, উল্টো দেড় লাখ নতুন রোহিঙ্গা প্রবেশ করেছে। উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলো এখন অপরাধের রাজ্যে পরিণত হয়েছে, যেখানে ২৯২টি হত্যাকাণ্ড ঘটেছে।
টেকনাফে পৃথক অভিযানে একটি বিদেশি সাবমেশিন গান ও ৩২৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১৫, আটক করা হয়েছে এক রোহিঙ্গা তরুণীকে।
টেকনাফ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের পৃথক অভিযানে ৮ কেজি আইস এবং ৪ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
টেকনাফের হ্নীলায় মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে মা ও বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ পুলিশ কনস্টেবল কামাল হোসেন ও তার পরিবার।
বিজিবির মধ্যস্থতায় আরাকান আর্মির কাছ থেকে ১৮ বাংলাদেশি জেলেসহ ২৪ জনকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে; তবে এখনও ৮৬ জন বন্দি রয়েছেন।
বিজিবির প্রচেষ্টায় আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে মুক্তি পেয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিক এবং ৮ জন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি রাইফেল, পিস্তল এবং ২৩২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড।
টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন সৈকতে কেয়াবনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। কক্সবাজারে দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় কোটি টাকার প্রকল্প চললেও একই সময়ে কেয়াবন ধ্বংসের চিত্র দেখা গেছে।
ভারী বৃষ্টিতে উখিয়ার মরিচ্যায় শিরিষ গাছ উপড়ে পড়ে বক্সপোল ক্ষতিগ্রস্ত হওয়ায় উখিয়া, টেকনাফ ও মেরিন ড্রাইভ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
নিষেধাজ্ঞায় প্রকৃতিতে প্রাণের সঞ্চার হলেও দুর্দশায় সেন্ট মার্টিনের বাসিন্দারা
কক্সবাজার-টেকনাফ সড়কে বালুবাহী ডাম্প ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
গত ৬ আগস্ট ২২শে শ্রাবণ উপলক্ষে দমদমিয়া আলোর পাঠশালায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কক্সবাজার ও বান্দরবানের সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার এবং দুই পাচারকারী আটক।
টেকনাফের শাহপরীর দ্বীপে তিন কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের সীমান্ত সড়ক নির্মাণের মাত্র তিন বছরেই ভাঙন শুরু হয়েছে, যার ফলে ৪০০ বসতঘর ঝুঁকিতে পড়েছে।