কেরানীগঞ্জে বাসা থেকে ২১৬ চাকু জব্দ, গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে একটি বাসায় অভিযান চালিয়ে ঈগল, চিতা ও মাছরাঙ্গা মডেলের ২১৬টি চাকু জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় এস এম রবিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জে একটি বাসায় অভিযান চালিয়ে ঈগল, চিতা ও মাছরাঙ্গা মডেলের ২১৬টি চাকু জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় এস এম রবিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদল নেতা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এক নারী শিক্ষককে পিস্তল ঠেকিয়ে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
দিনাজপুরের হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারীকে চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে, একজন পলাতক।
নীলফামারীতে মাদক মামলার আসামি সুজন ইসলামকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনার কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেনসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে পাঠিয়েছে।
টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভিডিও পোস্ট করার অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মো. মামুন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সেপ্টেম্বরে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ৪ নিহত, ৫২৭ আহত, ২১ বন্দীর মৃত্যু, ২৩৬ নারী-শিশু নির্যাতিত, ২০৮ জন গ্রেপ্তার হয়।
জামায়াতে যোগ দেওয়ার ক্ষোভে মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার হয়েছেন, জামায়াতের বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ উত্থাপন।
কুমিল্লায় পুলিশের অভিযানে আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ এবং ‘ক্রাইম সেটআপ’–এর চার নেতা গ্রেপ্তার হয়েছে।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ‘র’ ও ‘ক্রাইম সেটআপ’ গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার হয়েছে, যাদের বিরুদ্ধে হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
নওগাঁর ধামইরহাট উপজেলায় করলাক্ষেতে ছাগল যাওয়া নিয়ে সংঘর্ষে আবুল কাশেম নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করলে পুলিশ রাতভর অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেপ্তার করে।
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়।
পটুয়াখালীর দুমকি থেকে অপহৃত ১২ বছর বয়সী কিশোরীকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে এসআরবি-১০। এ সময় মো. শাহা জামাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বিক্ষোভের শুরু গত সপ্তাহে, রাজধানী প্যারিসে। পরে তা ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক আরজান মিয়া হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে শ্যামল ছায়া পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে দুই নারীর কাছে থেকে ৭ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জামায়াত আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি করেছেন।
কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় আসতেই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন গাজীপুরের দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিবৃতিতে বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগ তুলে ধরা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মেজর(অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিনের তীব্র ক্ষোভ ও মামলা প্রত্যাহারের দাবি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে হওয়া মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)...
তাঁর বিরুদ্ধে ঢাকা বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মামলা হয়েছে।