দলীয় বিবেচনায় সার ডিলার নিয়োগে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে
সারের ডিলার নিয়োগে যোগ্যতার চেয়ে দলীয় বিবেচনা প্রাধান্য পাওয়ায় দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
সারের ডিলার নিয়োগে যোগ্যতার চেয়ে দলীয় বিবেচনা প্রাধান্য পাওয়ায় দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
কৃষি বিপণন অধিদপ্তরে ৮টি ক্যাটাগরিতে মোট ৯৭ জন নিয়োগ দেওয়া হবে। ১৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের নোটিশটি ভুয়া বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয় এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।
কৃষক কার্ডধারীদের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে আবহাওয়ার পূর্বাভাস পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার, যার মাধ্যমে ২ কোটি ৪০ লাখ কৃষক উপকৃত হবেন।
আগামী চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যার মাধ্যমে কৃষকরা ১০ ধরনের বিশেষ সেবা পাবেন।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সারের ডিলার নিয়োগে দলীয় প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। বিশেষত লালমনিরহাট, বরগুনা ও সাতক্ষীরাসহ কয়েকটি জেলার অনিয়ম তদন্তে উপকমিটি গঠন করা হয়েছে।
ময়মনসিংহে সরকারি সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, আর্থিক লেনদেন এবং সংসদ সদস্যের আত্মীয়দের প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠেছে। বঞ্চিত আবেদনকারীরা স্বচ্ছ তদন্ত ও নতুন করে নিয়োগের দাবি জানিয়েছেন।
যশোরে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতের ৫ সংসদ সদস্য। তারা নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন।
লক্ষ্মীপুরে সারের ডিলার হিসেবে মনোনীত ৫৭ জনের মধ্যে অন্তত ৪৫ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। অভিযোগ উঠেছে, দলীয় প্রভাব খাটিয়ে তাঁরা সারের ডিলার হিসেবে মনোনীত হয়েছেন।
ক্ষুধা ও অপুষ্টি দূর করে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস।
মেহেরপুরে কৃষি মন্ত্রণালয়ের সার ডিলার নিয়োগ তালিকায় বিএনপি নেতাদের আত্মীয় ও প্রবাসীদের নাম থাকায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বৃদ্ধিতে ২০৮ উপজেলায় ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে ৬০ শতাংশ নারী অংশগ্রহণ করবেন।
রংপুরের পীরগাছায় উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার দলীয় প্যাডে স্বাক্ষরিত তালিকায় থাকা ব্যক্তিরাই ‘কৃষি সার ডিলার’ হিসেবে মনোনীত হয়েছেন। গত ৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয় থেকে এ তালিকা...
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হলেও কিছু এলাকায় সারের সংকট রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সার ডিলারশিপ নিয়ে রাজনৈতিক দৌড়ঝাঁপ ও প্রভাবশালীদের চাপে বিতরণ ব্যাহত হচ্ছে। সরকারি প্রতিবেদনে উঠে এসেছে ডিলারদের অনিয়ম ও কৃষকদের ক্ষোভের চিত্র।
রাজশাহী বিভাগের কৃষকদের উন্নয়নের জন্য প্রকল্পটি নিয়েছিল বিগত আওয়ামী লীগ (এখন কার্যক্রম নিষিদ্ধ) সরকার। এ প্রকল্পের আওতায় ১০২টি পলিনেট হাউস নির্মাণ করা হয়।
বগুড়ায় সার গোডাউন পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব জেলায় অক্টোবর ও নভেম্বর মাসের সার পৌঁছে দেওয়া হবে এবং মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার শিবগঞ্জে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে দেশে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো সংকট নেই।
সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ কার্যক্রম তদারকিতে সমাজকল্যাণমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে পরামর্শ দিতে তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
পর্যাপ্ত বরাদ্দ থাকলেও উত্তোলন হয়েছে কোথাও অর্ধেক, কোথাও তার চেয়ে কম। মাঠপর্যায়ে ভোগান্তির শিকার কৃষকেরা।
সারের সংকট ও কালোবাজারি রোধে জরুরি টাস্কফোর্স গঠন এবং আমদানির দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক–মজুর সংহতি।
দেশে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, পর্যাপ্ত মজুত থাকার পরও সার নিয়ে যে বিশৃঙ্খলা হচ্ছে, তা ‘প্ল্যান ওয়াইজ’ ষড়যন্ত্রের অংশ।