কৃষি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠকের শুরু হয়।
বৈঠকে কৃষি খাতের বর্তমান পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এর আগে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সম্মেলন কক্ষ ষষ্ঠ তলায় অবস্থিত হলেও সেখানে পৌঁছানোর জন্য লিফটের পরিবর্তে সিঁড়ি বেছে নেন তিনি এবং হেঁটেই উপরের তলায় উঠে যান।