খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।
জিয়াউল আহসান মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের প্রথম দিনের আংশিক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আগামী রোববার বাকি জবানবন্দি দেবেন তিনি।
বিচারক অসুস্থ থাকায় দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি হয়নি। পরবর্তী শুনানি ২৬ অক্টোবর।
মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনজনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনাকে তারা আমলে নিচ্ছেন না।
আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরীকে ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এতে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্পষ্ট করে দিয়েছেন, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোনোভাবেই ব্যাঘাত ঘটানো সম্ভব নয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক শাবাব হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে উল্লেখ করেছেন, ২০২৪ সালের ১৮ জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালায়।
আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমার তারিখ এখন পর্যন্ত ১২৯ বার পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর তারিখ ধার্য রয়েছে।
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ট্রাইব্যুনালের কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ সফটওয়্যারকে 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ' বলে দাবি করেছেন। এছাড়াও তিনি সাক্ষী জেরার জন্য দুই ঘণ্টা সময় এবং নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তোলেছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ সশস্ত্র ব্যক্তিদের গুলিতে আহত হন ‘জুলাই যোদ্ধা’ কাউসার আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, শামীম ওসমানের নির্দেশে খানপুর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মুগ্ধসহ ১১ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবার শুনানি শুরু হয়েছে। মামলার ২৬ আসামির মধ্যে ৮ জন কারাগারে এবং ১৮ জন পলাতক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানোর জন্য নিরাপত্তাকর্মীদের সতর্ক করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু আসামির গতিবিধি, তৎপরতা সন্দেহজনক লেগেছে। তাঁদের কাছে কিছু গোপন তথ্য আছে যে তাঁরা (কিছু আসামি) যেকোনো স্যাবোটাজ বা নাশকতামূলক ঘটনা ঘটাতে পারেন। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ মঙ্গলবার আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. মনজুর আলমের বিরুদ্ধে জেরায় সময় অপচয় ও দেরি করার কৌশল অবলম্বনের অভিযোগ তুলেছে প্রসিকিউশন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের পরামর্শে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কারফিউ জারি ও হত্যাযজ্ঞের অভিযোগ উঠেছে।
জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ শাহরিয়ার হোসেনকে মৃত ঘোষণার পর চিকিৎসকেরা তাঁর মৃত্যু সনদপত্র দিতে অস্বীকার করেন এবং গুলিবিদ্ধ হওয়ার তথ্য গোপন রাখতে বলেন বলে জবানবন্দিতে জানিয়েছেন তাঁর বাবা মো. মনির হোসেন।