জুলাই গণ-অভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিনজনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এ রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন এই অভিযোগ দাখিল করে।

মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রে উল্লেখিত তিন আসামির মধ্যে অন্যতম হলেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ। তিনি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের পুত্র। অপর দুই আসামি হলেন জাতীয় সংসদ সচিবালয়ের চুক্তিভিত্তিক কর্মচারী শাহাবুল আলম এবং গৌরীপুর মইলাকান্দা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মুহাম্মদ জোসেফ উদ্দিন।